১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে থানায় কর্মরত অবস্থায় পুলিশের এএসআইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর থানায় কর্মরত অবস্থায় আকবর আলী (৪৯) নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি মোহনপুর থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

আকবর আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত জাবেদ আলী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অতিথি পাখি শিকার করে ভিডিও প্রচারে দুই ব্লগার

এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর এএসআই আকবর আলী ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেলা ৩টার দিকে তিনি অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আকবর আলীর মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST