১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গাজার জন্য ত্রাণবাহী জাহাজবহরকে আটকাতে ব্যর্থ হলো ইসরায়েল

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী বহন করে নিয়ে যাওয়া এই জাহাজ বহরটি বর্তমানে গাজার কাছাকাছি আছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা—এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীর ঐক্যমঞ্চ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ত্রাণসামগ্রীতে পূর্ণ ৫৫টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন ৪৪টি দেশের নাগরিক।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পর এ পর্যন্ত যত ত্রানের বহর গাজায় পৌঁছেছে, সেগুলোর মধ্যে ফ্লোটিলার এই বহরটি সবচেয়ে বড়।

আরও পড়ুনঃ   নির্বাচনে জয়ী হলে কী করবেন তা নিয়ে ট্রাম্প-মেলানিয়ার চুক্তি

এই বহরটিকে নেতৃত্ব দেওয়া জাহাজটির নাম অ্যালমা। ফেসবুক পোস্টে ওয়ায়েল নাওয়ার জানান, ভূমধ্যসাগরে পৌঁছানোর পর গতকাল ইসরায়েলের নৌবাহিনী প্রথমেই অ্যালমাকে আটকে দেয়। কিন্তু এতে বহরে থাকা বাকি ৫৪টি জাহাজ নিজেদের গতিরোধ না করে এগিয়ে যেতে থাকে। এর পর এক সময় অ্যালমাকে ছেড়ে দেয় নৌবাহিনী, কিন্তু কয়েক ঘণ্টার পর বহরের আরেক জাহাজ সাইরিয়াসকে আটকে দেয় নৌবাহিনী। সেবারও বাকি জাহাজগুলো না থেমে এগিয়ে যেতে থাকে।

এভাবে কয়েক ঘণ্টা চলার পর বিভিন্ন দিক থেকে তাড়া দিয়ে ফ্লোটিলার জাহাজবহরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্ট করে ইসরায়েলের নৌবাহিনী। এতে কিছু সময়ের জন্য জাহাজগুলো পরস্পর থেকে দূরে সরে গেলেও ফের একসাথে হয়।

ফেসবুক পোস্টে ওয়ায়েল নাওয়ার বলেন, “জায়নবাদী শাসকদের নৌবাহিনী আমাদের জাহাজের বহর আটকানোর চেষ্টা করেছিল, তারা আমাদের অগ্রবর্তী জাহাজ অ্যালমাকে কিছুক্ষণের জন্য আটকেও রেখেছিল— তবে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে, এবং আমরা এখন গাজার পথে আছি।”

আরও পড়ুনঃ   বাণিজ্য অংশীদারদের ওপর ১৫-২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

গত দু’দিন আগে ইসরায়েলের নৌবাহিনীর জাহাজ যখন ফ্লোটিলার জাহাজবহরকে অনুসরণ করা শুরু করেছিল— তখনই জাহাজের ক্রুরা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন। সে সময় আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো আলোড়ন ‍সৃষ্টি করেছিল সেই ঘটনা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধিরা ফ্লোটিলার জাহাজবহরের সঙ্গে আছেন। তারা বলেছেন, ইসরায়েলের নৌবাহিনীর সদস্যরা জাহাজটি আটকে প্রথমেই সেটির যোগাযোগের সব ব্যবস্থা জ্যাম করে দিয়েছিল। তারপর কয়েক ঘণ্টা অবস্থানের পর তারা জাহাজটি ছেড়ে চলে যায়।

বর্তমানে ইসরায়েলের নৌবাহিনী ভূমধ্যসাগরের ওই এলাকায় আর নেই বলে জানা গেছে। ফ্লোটিলার জাহাজ বহরও গাজার কাছাকাছি পৌঁছে গেছে। আগামী কালের মধ্যেই হয়তো গাজার উপকূলে ভিড়বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজবহর।

সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST