১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাণিজ্য অংশীদারদের ওপর ১৫-২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। আরোপকৃত শুল্কের কথা জানিয়ে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠিও পাঠানো হচ্ছে।

তবে যেসব দেশ এখনো নির্দিষ্টভাবে কোনো শুল্ক নোটিশ পায়নি, তাদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে সার্বজনীন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এমন কথাই বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে পারে। শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, আরও অনুকূল বাণিজ্য চুক্তির লক্ষ্যে চাপ বাড়াতে এই সপ্তাহে ট্রাম্প ২০টিরও বেশি দেশের নেতাদের কাছে চিঠি পাঠানো শুরু করেন। যেখানে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে। ব্রাজিলের ক্ষেত্রে এটি সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

চিঠিগুলোতে ট্রাম্প সতর্ক করে দেন, যদি সংশ্লিষ্ট দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্র আরও বেশি হারে শুল্ক আরোপ করে প্রতিশোধ নেবে।

এমন অবস্থায় বৃহস্পতিবার এনবিসি নিউজের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা কেবল বলব, বাকি সব দেশকে শুল্ক দিতে হবে। সেটা ২০ শতাংশ হোক বা ১৫ শতাংশ। আমরা এখনই এটা ঠিক করব।

তবে এটি এখনো পরিষ্কার নয়, এই প্রস্তাবিত হারগুলো বর্তমানে অধিকাংশ দেশের জন্য কার্যকর ১০ শতাংশ বেসলাইন শুল্কের ওপর বাড়তি কিনা। নাকি শুধু তার চেয়ে বেশি হারের জন্য প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ   ৯ মাস পর কারামুক্ত হলেন বুশরা বিবি

এই শুল্ক নীতিমালাটি ট্রাম্পের গত এপ্রিলে ঘোষিত ‘লিবারেশন ডে’ বাণিজ্য পরিকল্পনার অংশ। এর আওতায় প্রায় সব আমদানির ওপর ১০ শতাংশ সার্বজনীন শুল্ক এবং নির্দিষ্ট কিছু দেশের জন্য উচ্চহার ‘পারস্পরিক’ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত ৯ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বাণিজ্য আলোচনা চলমান থাকায় তা আগামী ১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST