২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

৯ মাস পর কারামুক্ত হলেন বুশরা বিবি

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় ৯ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বুধবার পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট জামিন দেওয়ার পরদিন তিনি মুক্তি পেয়েছেন।

বুশরা বিবির মুক্তি দুর্নীতির একাধিক মামলায় গত বছরের আগস্টে গ্রেপ্তার হওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তার পরিবারের জন্য বড় আইনি স্বস্তি হিসেবে হাজির হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে গত জানুয়ারিতে ১৪ বছরের কারাবাসের সাজা এবং ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।

জানুয়ারিতে গ্রেপ্তারের পর বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রাখা হয়েছিল। দীর্ঘ ৯ মাস পর বুশরা বিবির মুক্তি মিললেও ইমরান খান এখনও ওই কারাগারে বন্দি রয়েছেন।

আরও পড়ুনঃ   পুতিন শান্তি চান, নিশ্চিত ট্রাম্প

স্থানীয় টেলিভিশন চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা যায়, আদিয়ালা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাড়িতে করে বাসার পথে যাত্রা করেছেন বুশরা বিবি। এ সময় ইমরানের দল পিটিআইয়ের অল্প সংখ্যক সমর্থককে তার গাড়িতে গোলাপের পাপড়ি ছিটাতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিআই বলেছে, ‘‘স্বাগত বুশরা বিবি! আপনি কারাগারে অত্যন্ত কঠিন সময়ের, ঘৃণ্য প্রচারণা এবং চরিত্র হনন প্রচেষ্টার মুখোমুখি হয়েছে।’’

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ-সহ আরও কয়েক ডজন মামলার মুখোমুখি হয়েছেন। ইমরান খান দম্পতি তাদের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

২০২২ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। দেশটির সামরিক বাহিনীর জেনারেলদের সাথে মতবিরোধ ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন তিনি। এরপর দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ   নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সমর্থকদের সঙ্গে জেন-জির সংঘর্ষ

শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার বলেছে, তারা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে না। শক্তিশালী সামরিক বাহিনীর সাথে ইমরান খানের দ্বন্দ্ব ঘিরে শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতা পাকিস্তানকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতির মাঝে ফেলেছে।

বুশরা বিবির মূল নাম বুশরা খান। দেশটির সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিক ইমরান খানের তৃতীয় স্ত্রী তিনি। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে বুশরাকে বিয়ে করেছিলেন ইমরান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST