২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার পাচার হচ্ছে : কৃষি উপদেষ্টা

অনলাইন ডেস্ক : কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ, চাল পাচার হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে গত এক বছরের সাফল্য, অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বেশি সার দিলেই পাচার হয়ে যায়। তাই কোথাও অতিরিক্ত সার দেওয়া হবে না। প্রয়োজনের বেশি সার দিলে এমনটা হয়। আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন সারের দাম বৃদ্ধি পাবে না।

আরও পড়ুনঃ   Koichi Experience

সারের দাম বৃদ্ধি ও সংকট রোধে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, সারের ডিলারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

গত এক বছরে দেশে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে আলু। তাই কৃষকরা আলুর দাম পাচ্ছে না বলেও জানান কৃষি উপদেষ্টা। তিনি বলেন, গত এক বছরে দেশে ১১৫.৭৩৬ মেট্রিকটন আলুর উৎপাদন হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় আলু কোল্ড স্টোরেজ মজুত আছে।

আরও পড়ুনঃ   নাটোর গণভবনে আবারও বসবে মন্ত্রিসভা!

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রথমবারের মতো আমরা চীনে আলু রপ্তানি করেছি। এছাড়া কৃষকদের ক্ষতি যেন না হয় তাই সরকার কৃষকদের থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করবে।

তিনি আরও বলেন, আমাদের দেশি আলু দিয়ে ভালো মানের চিপস তৈরি হয় না। কারণ আমাদের আলুতে পানি বেশি থাকে। তাই বিদেশ থেকে আলুর নতুন বীজ আমদানির সিদ্ধান্ত নিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST