৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে বরযাত্রীর ওপর হামলা, আহত ২০

অনলাইন ডেস্ক : সিলেটের ওসমানীনগরে বরযাত্রীর ওপর হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রুকনপুর গ্রামের বরের বাবা হাবিবুর রহমান (৭৫), আব্দুল জলিলের পুত্র লিটন মিয়া (৩৫), মাসুক মিয়ার পুত্র আশিক মিয়া (৩৫), আসাদর আলীর পুত্র শহিদুল হক (৪৫) এবং অপরপক্ষের কছির মিয়ার পুত্র লক্ষন মিয়া (৪০), আয়না মিয়া (৫৫), হাবিব মিয়া (৩৫), তরু মিয়ার পুত্র আতাউর রহমান (৬৫), রইছ উল্যার পুত্র গনি মিয়া (৪৫), আরশদ উল্যার পুত্র রাশিদ উল্যা (৫৫), গৌছ উল্যার পুত্র আবুল হোসেন (৫০)।

আরও পড়ুনঃ   বাগমারায় দুটি খাবার হোটেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান অভিযানে অর্থদণ্ড

সিলেট ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রুকনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসান আহমদের সঙ্গে একই গ্রামের লখন মিয়ার ছোট ভাই তাইদ মিয়ার মধ্যে গত শুক্রবার ইনডোরে ফুটবল খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটে। আজ হাসান আহমদের ভাই আল-আমিনের বিয়ের অনুষ্ঠান ছিলো। বিয়ের জন্য বরযাত্রী যাচ্ছিলো কনের বাড়ি পথে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামে আসলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে লখন মিয়ার ছোট ভাই তাইদ মিয়ার লোকজন। এসময় ঘণ্টাব্যাপি হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুনঃ   এক ফিফটিতে একাধিক মাইলফলক সাকিবের

ওসমানীনগর থানার এসআই মোফাজ্জল হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST