৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জেলা পর্যায়ের কাবাডি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী নকআউট ভিত্তিক জেলা পর্যায়ের কাবাডি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে দাবায় বিভিন্ন গ্রুপে ওয়েজ ফারুকী, আমির হামজা,ফারাবি রহমান,জাকিয়া জামান ও সুরুতি চক্রবরতি চ্যাম্পিয়ন হয়েছে। দিনব্যাপী নকআউট ভিত্তিক কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে দুর্গাপুর উপজেলা ২১-১৬ পয়েন্টে পবা উপজেলাকে ও বালিকা বিভাগে তানোর উপজেলা ১৯-১৬ পয়েন্টে দুর্গাপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতায় উপজেলা ও বোয়ালিয়া সদর থেকে বালক বিভাগে ১১ বালিকা বিভাগে ১১টি করে ২২টি দল অংশ গ্রহন করে। গতকাল সোমবার(৩ ফ্রেরুয়ারী) সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগীতা দুটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশসক(সার্বিক) মোঃ মহিনুল হাসান। এর আগে তিনি বলেন ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক,মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগী মনোভাব গড়ার জন্য তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী জেলা পর্যায়ের কাবাডি ও দাবা প্রতিযোগিতার এই আয়োজন। তাই সকলকে খেলার নিয়ম কানুন মেনে চলতে হবে ও মাদক থেকে বিরত থাকতে হবে। জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে খেলা শেষে দুটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্টানের প্রধান অতিথি জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার। এ সময় হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তৌফিকুর রহমানসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST