৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের মধ্যে ছোটখাটো কিছু মতপার্থক্য রয়েছে। অতীতে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এরপরও বৃহত্তর স্বার্থে মুসলমানদের কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার আশুলিয়ায় কাইচাবাড়ী রোডে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী, ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক অ্যাটাশে মুবারক বিন আমেক আল আনাযী প্রমুখ।

আরও পড়ুনঃ   আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে নারী সমাবেশ

ধর্ম উপদেষ্টা বলেন, মুসলিমদের জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম। এ সুন্নাহ থেকে বিচ্যুত হলে বিদআ’ত আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক নীতিমালা। শিরক জায়গা পেলে তৌহিদ বিদায় নেয় এবং বিদআ’ত জায়গা পেলে সুন্নাত বিদায় নেয়। মুসলিমদের তৌহিদ ও সুন্নাত দুটিকেই আঁকড়ে ধরতে হবে।

তিনি আরও বলেন, শিরকের সঙ্গে কোনো আপস নেই। ঠিক একইভাবে আমরা বিদাতের সঙ্গেও আপস করতে পারি না। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

ড. খালিদ বলেন, আমাদের অন্তর সংকীর্ণ। নিজের দল, মত ও পথের মানুষ ছাড়া অন্যদের আমরা অন্তরে স্থান দিতে পারি না। তিনি মুসলমানদের অন্তরকে প্রসারিত করার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বলেন, ইসলামি শরিয়তে সুন্নাহর গুরুত্ব ও ব্যাপকতা অত্যধিক। শরিয়তের দ্বিতীয় উৎস হিসেবে মুসলমানদের জীবনে সুন্নাহ বিশেষ তাৎপর্য বহন করে। সুন্নাতকে সর্বান্তকরণে মেনে নেওয়া ব্যতীত ঈমানদার হওয়া যায় না।

এ সম্মেলনে অন্যদের মধ্যে পাকিস্তানের হারাকাতুল কুরআন ওয়াসসুন্নাহর হাফেজ আল্লামা শায়খ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীরসহ আহলে হাদীসের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১০

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১১

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১২

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৩

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৪

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৬

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৭

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৮

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST