৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন চুলে নতুন নেইমার, জোড়া গোলে জেতালেন দলকে

অনলাইন ডেস্ক : ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার ডি সিলভা জুনিয়র শৈল্পিক ফুটবলে লাখো-কোটি ভক্তের মন জয় করেছেন। খেলার পাশাপাশি চুলের বিশেষ স্টাইল করার মাধ্যমে বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। আল হিলাল ছেড়ে কিছুদিন আগেই সান্তোসে পাড়ি জমানো এই তারকা পুনরায় নিজের চুলের ডিজাইনে বেশ পরিবর্তন এনেছেন। তবে বদলায়নি তার পায়ের জাদু।

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মুখোমুখি হয়েছিল নেইমারের ক্লাব সান্তোস ও জুভেন্টুড। এই ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন নেইমার। দারুণ নৈপুণ্যে আবারও ফুটবলভক্তদের আলোচনায় উঠে এসেছেন তিনি। ছন্দে থাকলে কতটা ভয়ংকর হতে পারেন সেটাই যেন এই ম্যাচে দেখিয়েছেন এ ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ   তিতুমীরে শিক্ষার্থীদের কর্মসূচি, ব্যাপক পুলিশ মোতায়েন

জুভেন্টুডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস। ৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিট পর আলভারো ব্যারিয়ালের গোলে লিড ডাবল করে ব্রাজিলের ক্লাবটি। যদিও প্রথম হাফেই এক গোল শোধ দেয় জুভেন্টুড। দ্বিতীয় হাফে বেশকিছু সময় এই এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে সান্তোস।

আরও পড়ুনঃ   নগরীতে ১৯ নং ওয়ার্ড ক্রিকেট লীগের উদ্বোধন

৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। ম্যাচে শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। শেষ তিন ম্যাচে দুই হারের বিপরীতে আছে একটি ড্র। লিগে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে সান্তোস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST