১৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তিতুমীরে শিক্ষার্থীদের কর্মসূচি, ব্যাপক পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক : সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করছেন।
কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে ক্যাম্পাসের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ক্যাম্পানের ভেতর থেকে মিছিল নিয়ে প্রধান ফটকে আসেন। এরপর ফটকের অভ্যন্তরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের অভ্যন্তরেই অবস্থান করছেন।

সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী সাফায়েত শফিক বাংলানিউজকে বলেন, আমরা কলেজ ক্লোজডাউন কর্মসূচি পালন করছি। কোনো ধরনের ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করছি না। তবে আমরা কোনো সড়ক অবরোধ করবো না।

তিনি আরো বলেন, সচিবালয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। যদি আমরা আশানুরূপ ফলাফল পাই, তাহলে আমাদের আর আন্দোলন হবে না। যদি আশানুরূপ ফলাফল না পাই, তাহলে আবার তিতুমীর ঐক্যের ব্যানারে আমরা কঠোর কর্মসূচিতে যাবো এবং সেটি আপনাদের (সাংবাদিক) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

এদিকে, সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে কয়েকশ পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। ক্যাম্পাসের মূল ফটকের সামনের রাস্তার উল্টোদিকে একটি জলকামানও দেখা যায়।

এ বিষয়ে ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি) অতিরিক্ত দায়িত্ব (ক্রাইম) এ এফ এম তারিক হোসেন খান বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি। আমরা চাচ্ছি শিক্ষার্থীরা ক্যাম্পাের ভেতরে থাকুক। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপত্তি যেন ঘটে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) দুই দফা সড়ক অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রথম দফায় মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় একটি ট্রেন অবরোধ উপেক্ষা করে চলে গেলে, তারা সেটিতে পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হন এবং ট্রেনের কয়েকটি জানালা ভেঙে যায়। এরপর প্রায় পাঁচ ঘণ্টা তারা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এ সময় সারাদেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   জাতিসংঘ বাংলাদেশে সংস্কার ও বন্যা পুনর্বাসনে সহযোগিতা দেবে

পরে শিক্ষার্থী প্রতিনিধিরা আলোচনার জন্য মন্ত্রণালয়ে গেলে বিকাল ৪টার সময় তারা অবরোধ তুলে নেন। কিন্তু মন্ত্রণালয়ের আলোচনায় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় ফের আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সড়ক অবরোধ করেন। তবে এবার সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেন তারা। তথ্যসূত্র : বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST