১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে পবায় কমিউনিটি সংলাপ

স্টাফ রিপোর্টার : রাজশাহী পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনের কক্ষে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ব্লু আমব্রেলা দিবস পালন উপলক্ষ্যে ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপের আয়োজন করে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ছেলেদের উপর যৌন নির্যাতন, লাঞ্ছনা এবং শোষণ থেকে কীভাবে সুরক্ষা নিশ্চিত করা যায়, একই সাথে একটি ইতিবাচক মনোভাব নিয়ে সমাজ বিনির্মাণ করা যায় তার লক্ষ্যেই এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ব্লু আমব্রেলা দিবসে এই সংলাপের আয়োজন বলে জানান আয়োজক প্রতিষ্ঠান।

ব্লু আমব্রেলা বা নীল ছাতা দিবসে ছেলেদের প্রতি আরও গভীর মনোযোগ ও সুরক্ষা দেয়ার জন্য বিশ্বব্যাপী সামাজিক আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ফ্যামিলি ফর এভরি চাইল্ড। এরই প্রেক্ষিত বিবেচনায় ২০২৪ এ প্রচারাভিযানের মুল বার্তা ছড়িয়ে দেয়ার অনুরোধ করেন। প্রতিটি শিশুর প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ আকর্ষণের জন্য প্রাপ্তবয়স্কদের প্রতি অনুরোধ, ছেলেদের প্রতি গভীর মনোযোগ রাখার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি ছেলেরাও মেয়েদের পাশাপাশি যৌন নির্যাতনের শিকার হতে পারেন বিষয়টিও সকলের সামনে তুলে ধরা হয়। অনলাইনে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং নির্যাতন রোধের জন্য অ্যাডভোকেসি পরিচালনার উপর জোর দেয়া হয়।

আরও পড়ুনঃ   প্রথমবার বিসিবির দায়িত্ব পেয়ে যা বললেন পাইলট-তানিম

প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালর সঞ্চালনায় সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, দৈনিক সোনালী সংবাদের সিনিয়র রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, শিক্ষক আখতারুল ইসলাম।

সংলাপে যৌন সহিংসতা দ্বারা প্রভাবিত ছেলেদের সুরক্ষায় সামাজিক নিয়মের মধ্যদিয়ে কীভাবে অধিকতর যত্ন নেয়া যায় এবং যৌন সহিংসতায় নির্যাতিত ছেলেরা যাতে সংকট কাটিয়ে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করার জন্য পরিকল্পিত কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে কমিউনিিটর সাধারণ মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুনঃ   ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার পাচার হচ্ছে : কৃষি উপদেষ্টা

এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র পক্ষ থেকে আরো জানানো হয় সমস্ত শিশুকে অবশ্যই যৌন সহিংসতার বিরুদ্ধে সুরক্ষিত রাখতে হবে, বিশেষ করে তথ্য এবং পরিষেবার একটি তীব্র অভাব লক্ষ্য করেছি যা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই ব্লু আমব্রেলা দিবসকেই পরিবর্তনের সূত্রপাত বলে মনে করে স্থানীয় সরকার প্রতিনিধি, নাগরিক সমাজ তা কমিউনিটির সাধারণ নাগরিকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। ২০২৪ সালের ব্লু আমব্রেলা দিবসে অন্যান্য দেশের মতো এসিডি কার্যক্রম গ্রহণ করেছে। এসিডির পক্ষ থেকে সচেতনতামূৃলক কার্যক্রমের অংশ হিসেবে সংলাপ, ফেসবুক ভিত্তিক প্রচারণা, তরুণদের নিয়ে প্রচারণামূলক কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST