১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আগামী এক সপ্তাহ পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহত নেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক : আবহাওয়া নিয়ে কোনো সুসংবাদ দিতে পারছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহ পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনার কথাও জানাতে পারেনি সংস্থাটি। সেই সঙ্গে আবহাওয়া অফিসের ৪৪টি স্টেশনের মধ্যে ৪০ স্টেশনের উপর দিয়ে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস হচ্ছে গরমের মাস। এর বাইরেও যদি বৃষ্টি না থাকে তাহলে জুন, জুলাই ও আগস্ট মাসও গরমের মাস বলা হয়। মার্চ, এপ্রিল ও মে মাসে কালবৈশাখীর বৃষ্টি থাকে এবং জুন, জুলাই ও আগস্ট মাসে বর্ষাকালের বৃষ্টি থাকে। কালবৈশাখীর বৃষ্টির স্থায়িত্ব কম থাকে এবং জুন, জুলাই ও আগস্টের বৃষ্টির স্থায়িত্ব বেশি থাকে। কালবৈশাখীর বৃষ্টিতে তাৎক্ষণিকভাবে তাপমাত্রা অনেক কমে এবং বর্ষাকালে অনেক সময় নিয়ে বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কিছু কমে। বর্তমানে যদি বৃষ্টি না হয়, তাহলে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে।’

আরও পড়ুনঃ   দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সারা দেশে বৃষ্টি কবে হবে— এমন প্রশ্নে শাহীনুল ইসলাম বলেন, ‘কালবৈশাখীর বৃষ্টি কখন হবে না হবে, সেটা আগে থেকে বলা মুশকিল। যেই সিস্টেমগুলো বাংলাদেশের বাইরে তৈরি হয়, সেগুলোর বিষয়ে ৫ থেকে ৬ ঘণ্টা আগে পূর্বাভাস পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যেগুলো তৈরি হয়, সেগুলোর বিষয়ে পূর্বাভাস দিতে বেশি সময় পাওয়া যায় না। তবে দেশের অভ্যন্তরে যে সিস্টেমগুলো তৈরি হয়, সেগুলোর বিষয়ে স্পষ্টভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। দেশ এবং দেশের বাইরে তৈরি হওয়া সিস্টেমগুলোর বিষয়ে আমাদের মডেলগুলো যেসব ধারণা দেয়, তার উপর বিশ্লেষণ করে আমরা পূর্বাভাস দেই। তবে এটা যে, শতভাগ প্রতিফলিত হবে সেটারও কোনো নিশ্চয়তা নাই। আমাদের সিস্টেম অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে ভালো কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না।’

আরও পড়ুনঃ   দুই উপদেষ্টার কাছে গ্যাস চাইলেন রাজশাহী অঞ্চলের জনপ্রতিনিধি-ব্যবসায়ীরা

আরেক প্রশ্নে তিনি বলেন, ‘এখন কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের সময় হলেও আগামী ১০ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। বর্তমানে আবহাওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ কম। তাপমাত্রা যতই বেশি থাকুক না কেন, জলীয়বাষ্পের পরিমাণ কম হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে। কারণ, জলীয়বাষ্পের পরিমাণ কম হলে শরীরের ঘাম দ্রুত শুকিয়ে যায়। তাপমাত্রা বেশি হওয়াতে গরম অনুভূত হচ্ছে কিন্তু অস্বস্তি লাগছে না। কারণ, শরীর ঘামলে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের ৪৪টি স্টেশনের মধ্যে ৪০ স্টেশনের উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে ২৫টি স্টেশনে মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস), ১৪টি স্টেশনে মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং একটি স্টেশনে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১১

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১২

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৩

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৪

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৫

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৭

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৯

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST