২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে কোচিং ও ডিলারে চাকরির নামে আবেদন ফরম বিক্রি : উঠছে বিভিন্ন অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাদিরগঞ্জ মোড়ে উৎকর্ষ শিক্ষা পরিবার ও জান্নাত ডিলার পয়েন্টে নিয়োগ দেওয়ার নামে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুক) চাকরির বিজ্ঞাপন প্রকাশ করে। বিজ্ঞাপনে বিভিন্ন পদে মোট ১৫০ জন লোক নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে এবং বেতন ৬ থেকে ৮ হাজার টাকাসহ দুই ঈদের বোনাস ৩ হাজার টাকা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের রাজশাহীর কয়েকটি গ্রুপে এই নিয়োগ বিজ্ঞাপনটি দেওয়ার পরে বেশ কিছু লোক তাদের দ্বারা প্রতারিত হবার কথা কমেন্টে লিখে। এই বিষয়ে অনুসন্ধানে গিয়ে দেখা যায় নগরীর কাদিরগঞ্জ এলাকার শহীদ নজমুল হক স্কুলের বিপরীতে একটি ভবনের দুই তালায় উৎকর্ষ শিক্ষা পরিবারের ব্যানার। সেখানেই একটি কক্ষে চাকুরির জন্য বেশ কয়েকজন অপেক্ষা করছে, আর আনোয়ার হোসেনসহ একজন মহিলা চাকরি প্রত্যাশিদের সাথে কথা বলছেন এবং একটি ফরম পূরন করে ২০ টাকা করে জমা নিচ্ছে। বিজ্ঞাপনে ৭ টি পদের কথা উল্লেখ থাকলেও ফরমে ৩৮ টি পদে লোক নেয়ার কথা লিখা আছে।

আরও পড়ুনঃ   সেনাবাহিনী দেশের মানুষের আস্থার প্রতীক: প্রধান উপদেষ্টা

এ বিষয়ে সরাসরি আনোয়ার হোসেনের সাথে কথা বলে জানা যায় উৎকর্ষ শিক্ষা পরিবার ও জান্নাত ডিলার পয়েন্টে নিয়োগ দেওয়া হবে। তবে আনোয়ার হোসেন বলেন উৎকর্ষ শিক্ষা পরিবার তার আর জান্নাত ডিলার পয়েন্ট মোস্তফা কামাল নামক আরেকজনের। ফরমে উল্লেখিত ৭ টি পদে তার কোচিং এর জন্য অবশিষ্ট গুলো জান্নাত ডিলার পয়েন্টের জন্য বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ফরম বিক্রি করার বিষয় নিয়োগ বিজ্ঞাপনে উল্লেখ নাই এমনকি টাকা নেয়ারও কোন রশিদ প্রদান করা হচ্ছে না এ বিষয়ে আনোয়ার হোসেন জানান টাকাটা মুলত জান্নাত ডিলারের বিক্রয় প্রতিনিধিদের সেমিনার করার জন্য নেয়া হচ্ছে।

এদিকে জান্নাত ডিলার পয়েন্ট নামের কোন ডিলারের অস্তিত্ব নগরীতে নাই, এ বিষয় নিয়ে জান্নাত ডিলার পয়েন্ট নামক ভুয়া ডিলারের মালিক মোস্তফা কামালের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে তার কোন ডিলার পয়েন্ট নাই, তার বাসায় কিছু পণ্য স্টক করা আছে সেগুলো বিক্রয় করার জন্য লোক নিয়োগ দেওয়া হচ্ছে। ফরমের দাম নেয়া এবং রশিদ না দেওয়ার বিষয়ে বলে “সামান্য ২০ টাকার জন্য এতোকিছু করিনি সেমিনার খরচ বাবদ নেয়া হয়েছে, তার দেয়া তথ্য মতে সে ৩০০ টা ফরম বিক্রি করবে।”

আরও পড়ুনঃ   কোপার ফাইনালে গাইবেন শাকিরা, ‘সুখস্মৃতি’ নেই আর্জেন্টিনার

সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেসবুকে) নিয়োগের বিষয়ে কমেন্টে ফরমের দাম ১০০ টাকা ও চাকরি দেয়ার কথা বলে ৫০০ টাকা নেয়ার কথা স্বীকার করে তিনি বলেন “এর আগে যারা কাজ করতো তারা এই ভুলটি করেছিলো পরবর্তীতে আমি জানতে পারলে টাকা ফেরত দিতে চেয়েছি তারা আসেনি।”

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন “আমি এবিষয়ে কিছু জানিনা, কোন ভুক্তভোগী আমার কাছে অভিযোগ করেনি, আমি নিয়োগ দেওয়ার বিষয় খোঁজ নিয়ে দোষীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

উল্লেখ যে রাজশাহী নগরীতে বিভিন্ন জেলার ছাত্র/ছাত্রীবৃন্দ পড়াশোনা করতে আসে। একটু ভালো থাকার জন্য অনেকেই পড়াশোনার পাশাপাশি আয় রোজগার করার চেষ্টা করে আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতারক শ্রেণীর কিছু লোক অবৈধভাবে আয় রোজগারের জন্য ভূয়া নিয়োগ দিয়ে মানুষের সাথে প্রতারনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST