৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

আজ থেকে শুরু হচ্ছে মুশফিক-শান্তদের ক্যাম্প, রয়েছে অনুশীলন ম্যাচও

অনলাইন ডেস্ক : গেল ৭ জুন শনিবার সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। আর সেই ঈদ উপলক্ষ্যে জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন ছুটিতে। তবে ঈদ শেষে বেশিদিন ছুটি কাটাতে পারছেন না নাজমুল হোসেন শান্তরা। চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। যে সিরিজের শুরুতে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

আর সেই সিরিজ খেলতে ১৩ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আজ থেকে অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ২টা থেকে শুরু হবে এই অনুশীলন ক্যাম্প। শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন পুরো কোচিং স্টাফ।

আরও পড়ুনঃ   কলেজে ভর্তির আবেদনের সময় বাড়ল

আগামীকালও হবে অনুশীলন ক্যাম্প। এরপর বুধবার এবং বৃৃহস্পতিবার দুইদিন হবে একটি লাল বলের অনুশীলন ম্যাচ। যেখানে খেলবে বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটাররা এবং এ দলের ক্রিকেটাররা। এরপরেই টেস্ট খেলতে বাংলাদেশ দল উড়াল দেবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়।

এর আগে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এবাদত হোসেন। এছাড়া অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব থাকছে মেহেদি হাসান মিরাজের কাছে।

আরও পড়ুনঃ   জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিলাম : জিএম কাদের

একনজরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST