২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দ্রুততম রানের মাইলফলকে জো রুটের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে জো রুটের নাম আর রেকর্ড যেন একে অপরের সমার্থকে পরিণত হয়েছে। এবার নতুন করে একটি বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ তারকা। জিম্বাবুয়ের বিপক্ষে ২২ বছর পর এক ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। সেখানে ইংলিশরা রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছেন রোডেশিয়ান বোলারদের ওপর। তবে রুটের ইনিংসটা সে তুলনায় কিছুই নয়, তিনি ব্যক্তিগত ৩৪ রানে আউট হয়েছেন। তবে গড়ে ফেলেছেন দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক।

নটিংহ্যামে গতকাল থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচটি রুটের জন্য সাদা পোশাকে ১৫৩তম। এদিন ক্রিজে আসার আগে টেস্টে ব্যক্তিগত ১৩০০০ রান পূর্ণ করতে মাত্র ২৮ রানের প্রয়োজন ছিল ৩৪ বছর বয়সী ব্যাটারের। ইনিংসের ৮০ ওভারে একটি সিঙ্গেল রান নিয়েই রুট সেই মাইলস্টোনে পৌঁছান। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন এতদিন পর্যন্ত টেস্টে ম্যাচের হিসাবে দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ডবুক দখলে রাখা জ্যাক ক্যালিসকে।

আরও পড়ুনঃ   বাফুফে নির্বাচন : ৫০ মনোনয়নে আপত্তি একটিতে

দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তি টেস্টের ১৩ হাজারি ক্লাবে প্রবেশ করেন ১৫৯তম ম্যাচে। তার চেয়ে ৬ ম্যাচ কম খেলে রুট এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন। ম্যাচের হিসাবে লাল বলে এই কীর্তি গড়ার তালিকায় এরপর আছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৬০), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬২) ও শচীন টেন্ডুলকার (১৬৩)। তবে ইনিংসের হিসাবে রুট বেশ পিছিয়েই আছেন। সবচেয়ে কম ইনিংস খেলে টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় মাস্টার ব্লাস্টার শচীন। ওই সময় তার ইনিংস সংখ্যা ছিল ২৬৬টি।

এই তালিকায় থাকা পরবর্তী নামগুলো হচ্ছে– জ্যাক ক্যালিস (২৬৯), রিকি পন্টিং (২৭৫), রাহুল দ্রাবিড় (২৭৭) ও জো রুট (২৭৯)। সবমিলিয়ে বলা চলে রুট ইনিংসের হিসাবে ১৩ হাজারি ক্লাবে ঢুকেছেন পঞ্চম দ্রুততম ব্যাটার হিসেবে। বর্তমানে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক ব্যাটারদের মধ্যে তার অবস্থান পাঁচে। জিম্বাবুয়ের বিপক্ষে তার ইনিংসটিও বেশি দীর্ঘ হয়নি। ৪৪ বলে ৩৪ রান করে রিচার্ড এনগারাভার বলে ক্যাচ আউট হয়েছেন রুট।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে শহীদ নুরু চেয়ারম্যানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ইংল্যান্ডের প্রথম এবং সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটের পঞ্চম ব্যাটার হিসেবে টেস্টের এই এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি। সাবেক এই ইংলিশ অধিনায়কের টেস্টে অভিষেক হয়েছিল ১৩ বছর আগে, ২০১২ সালের ১৩ ডিসেম্বর। ইতোমধ্যে রুট সাদা পোশাকে সর্বকালের সেরা ব্যাটারদের ইতিহাসেও নিজের নাম লিপিবদ্ধ করে ফেলেছেন। অস্ট্রেলিয়া এবং ভারতের মতো পরাশক্তি দেশের বিপক্ষে তার টেস্টে ২০০০–এর বেশি এবং ন্যূনতম ১০০০ রান করার কীর্তি আছে নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিন শেষে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। নিজেদের চিরচেনা বাজবলের ক্রিকেট খেলে ৮৮ ওভারে রান তুলেছে ৫.৬৬ গড়ে। দিনশেষে ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯৮ রান। সেঞ্চুরি করেছেন তিনজন। দুই ওপেনার জ্যাক ক্রাউলি ১২৪ এবং বেন ডাকেট ১৪০ রান করে আউট হলেও, ১৬৯ রানে অপরাজিত আছেন ওলি পোপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST