৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছেন রোহিত শর্মা!

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা। চলমান অস্ট্রেলিয়া সফরেই সম্ভবত টেস্ট ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছেন। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিতে পারেন রোহিত। তেমন হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে ভারতীয় দলকে।

শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে ওয়ানডে ক্রিকেটের জন্যও নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন অধিনায়ক সূর্যকুমার যাদব। টেস্ট দলের নেতৃত্ব জসপ্রীত বুমরাহের হাতেই সম্ভবত থাকবে আপাতত।

একদিনের ক্রিকেটের জন্য অন্য কাউকে অধিনায়ক করা হতে পারে। বিসিসিআই কর্তাদের প্রাথমিক তালিকায় রয়েছে তিনটি নাম। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে ভাবনায় আছেন শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া। সূর্যকুমারের বয়স এখন ৩৪। হার্দিকের ৩১। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হার্দিকের। শুভমান শুধু এক বছর আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন। বয়স কম হলেও নেতৃত্বের অভিজ্ঞতায় পিছিয়ে রয়েছেন তিনি। বয়স এবং অভিজ্ঞতা মিলিয়ে তাই হার্দিকই এগিয়ে রয়েছেন ওয়ানডেতে দলের অধিনায়ক হওয়ার দৌড়ে। রোহিত দেশে ফিরে অবসর নিলে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিককে দেখা যেতে পারে অধিনায়ক হিসেবে।

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণকাজের উদ্বোধন

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলছেন, ‘চাপের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে হার্দিকের। অধিনায়ক হিসেবে অভিজ্ঞ এবং দক্ষ অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় হার্দিককে অধিনায়ক করা যেতেই পারে।’ তিনি আরও বলেন, ‘শুভমানও অধিনায়ক হতে পারে। তবে ওকে আরও পরিণত এবং অভিজ্ঞ হতে হবে। সূর্যকুমারও ভাবনায় রয়েছে। কিন্তু একদিনের ক্রিকেটে ওর পারফরম্যান্স খুব ভালো নয়। রোহিতকে না পাওয়া গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হার্দিকই যথাযথ বিকল্প হতে পারে। তাতে দলের ভারসাম্যও ভালো হবে।’

আরও পড়ুনঃ   নিউইয়র্কে দুয়ো শুনলেন ব্যর্থ লিটন-শান্তরা

ভারত নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশ অনুযায়ী, ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। তার আগেই স্কোয়াড ঘোষণা করতে পারেন অজিত আগারকাররা। তার আগে রোহিতের মতামত জেনে নেবেন বিসিসিআই কর্মকর্তারা।

বোর্ড সূত্রে খবর, রোহিতকে অবসর নেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হবে না। তবে তিনি নিজে অবসর নিতে চাইলে আটকানোর চেষ্টা করা হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে রোহিতের সম্পর্কের অবনতি হয়েছে। সিডনি টেস্টের দলে জায়গা হয়নি অধিনায়কের। তাকে খেলানোর জন্য বোর্ডের অনুরোধও মানেননি গম্ভীর। সব মিলিয়ে রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাই পরবর্তী অধিনায়ক নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১২

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

১৪

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

১৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

১৭

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST