১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী ইনস্টিটিউশনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী ইনস্টিটিউশনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন এবং জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোর জেলা তথ্য অফিস এ ফ্যামিলি সমাবেশের আয়োজনে করে।

কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হান্নান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল এবং সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ।

আরও পড়ুনঃ   ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

বক্তারা বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ, শিষ্টাচার, দেশপ্রেম ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের নয়া প্রশাসক এ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

সমাবেশে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি যেমন— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি এবং নারীর জন্য গাড়িসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শিক্ষার গুরুত্ব, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা, সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার এবং মোবাইল ফোন ব্যবহারে সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১১

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

১২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

১৪

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৫

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

১৬

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১৮

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST