১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

অনলাইন ডেস্ক : ১৯৭৫ থেকে ১৯৮৩– পরপর তিনটা বিশ্বকাপ হয়েছিল ক্রিকেটের পুণ্যভূমি ইংল্যান্ডের মাঠে। একই ঘটনা টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও। ২০২১ এবং ২০২৩ সালের পর ২০২৫ সালেও টেস্ট ক্রিকেটের বড় এই ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাঠে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে আসতে পারে পরিবর্তন। ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

খবরটি সামনে এনেছে বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তারা জানায় গতমাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসি চিফ এক্সিকিউটিভস কমিটির এক বৈঠকে ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছেন। আর এই প্রস্তাবকে আইসিসির পক্ষে থেকেও বেশ ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে।

আরও পড়ুনঃ   পবা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা মিলন

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভারত আইসিসি বৈঠকে প্রস্তাবনা দেয়ার পরেই মূলত তা সবুজ প্রস্তাব পেয়ে গিয়েছে। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিসিআই-য়ের সিইও অরুণ ধুমাল। তারই পূর্বসূরী জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। আর সঙ্গত কারণে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিডকে জয়ী হিসেবেই ধরে নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের টেস্ট সিরিজ ফাইনাল আয়োজন করে হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়াম। এরপর ২০২৩ সালে দ্য ওভালে হয়েছিল ফাইনাল। এবার ২০২৫ সালের ফাইনালটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ২৫ জুন। ম্যাচ হবে লর্ডসে। যেখানে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল প্রসঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিতে আইসিসির কাছে চাপ প্রয়োগ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অন্য কোনো নিরেপেক্ষ ভেন্যুতে হলে ইংল্যান্ড সেইসময়ে অতিরিক্ত একটি সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে চায়।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

তবে আইসিসি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ। এর পেছনে বড় কারণ দর্শক উপস্থিতি। ফাইনাল যদি ভারতে হয় এবং ভারত ফাইনালে উঠতে না পারে, তবে গ্যালারিতে দর্শকসংখ্যা কমে যেতে পারে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে নিরেপেক্ষ দেশগুলোর ম্যাচে দর্শক সংখ্যা ছিল একেবারেই হাতেগোণা। তবে লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি, আগের দুই ফাইনালেও ইংল্যান্ড না থাকার পরেও দর্শক ছিল পরিপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১০

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১১

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১২

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৮

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৯

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

২০

Design & Developed by: BD IT HOST