৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পবা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা মিলন

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর উপশহর বিসিক এলাকার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সভায় বিএনপি প্রার্থী হিসেবে রাজশাহী-৩ আসনে মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন বলেন,“বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জনগণই ক্ষমতার প্রকৃত মালিক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে।”

আরও পড়ুনঃ   প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি দেয় না রাসিক, কর্মচারীদের বিক্ষোভ

তিনি আরও বলেন,“আমাদের রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। পবা-মোহনপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন ও কর্মসংস্থানের ভারসাম্য ফিরিয়ে আনাই আমার অঙ্গীকার। আমি চাই এই অঞ্চলের প্রতিটি ঘরে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার নিশ্চয়তা থাকুক।”

আরও পড়ুনঃ   তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার ও মতবিনিময়

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহসভাপতি সরকার দুলাল মাহবুব ও জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম দিনার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবীর স্বপন, অর্থ সম্পাদক অসিত কুমার, নির্বাহী সদস্য মঈন উদ্দিন, ইউসুফ আলী চৌধুরী, সবুজ ইসলাম ও জিয়াউর রহমান। এছাড়া মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব উর রহমান, বিএনপি নেতা কাজেম আলী মতবিনিময়ে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST