৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

মোহা: আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় অনিয়ম,দুর্নীতি, সেচ্ছাচারীতা ও ঘুষ বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষককের বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট মৌখিক অভিযোগ করেছেন তারা।

রোববার (০৪ মে-২৫) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান,উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর মুসার ঈদগাহ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক দির্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। তিনি ইতি:পুর্বে অনেক অনিয়ম,দুর্নীতি ও ঘুষ বানিজ্য করেছেন। এছাড়া বিদ্যালয়ে উন্নয়নের কথা বলে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কয়েকটি পদে লোক নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। একারণে তাকে অপসারণের দাবিতে মানব বন্ধন করা হয়।

আরও পড়ুনঃ   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ ড্র করল বাংলাদেশ

এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মৌখিক অভিযোগ করা হয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবদুল খালেক অনিয়ম,দুর্নীতি, সেচ্ছাচারী,ঘুষ বাণিজ্যে ও অর্থ আত্মসাৎ এর কথা অস্বীকার করে বলেন, নিয়োগ দিয়ে যে টাকা পেয়েছি সে টাকা দিয়ে প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। আমি মনে করি শিক্ষার্থীরা অযৌক্তিক দাবিতে সমাবেশ করেছে। তিনি আরও বলেন,কয়েকজন শিক্ষক ও অভিভাবক প্রতিহিংসা বশত অযৌক্তিক কারণে কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে প্লোভন দিয়ে আমার বিরুদ্ধে মানব বন্ধন করিয়েছেন।

আরও পড়ুনঃ   ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার পাচার হচ্ছে : কৃষি উপদেষ্টা

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল। সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST