২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

আরসিআরইউ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া

স্টাফ রিপোর্টার : ‘সত্যের সন্ধানে’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ইউনিটির কার্যালয়ের সামনের চত্বরে একটি বৃক্ষরোপণ করা হয়। এরপর হাজী মোহাম্মদ মহসিন ভবনের গ্যালারি রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সৈয়দ আলী আহসান, শিক্ষক উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজমত আলী, শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ   প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর দীর্ঘদিন ধরে যে মানবতাবিরোধী হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা সভ্যতা ও মানবিকতার পরিপন্থী। একজন মুসলিম হিসেবে, একজন মানবতাবাদী মানুষ হিসেবেও এটি মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়া জরুরি। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি সময়োপযোগী বিষয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে তুলছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পথচলা সহজ ছিল না। শুরুতে এটি ছিল সীমিত কিছু শিক্ষার্থীর উদ্যোগ। আজ এই সংগঠনের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে, যা আমাদের গর্বিত করে। শিক্ষার্থীদের সাংবাদিকতায় যুক্ত করে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করার ক্ষেত্রে আরসিআরইউ’র ভূমিকা অনস্বীকার্য।

শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দিন বলেন, সাংবাদিকতা হচ্ছে একটি দায়িত্বশীল পেশা। আরসিআরইউ তার সদস্যদের নৈতিকতা, দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে সেই দায়িত্ব পালনের প্রশিক্ষণ দিচ্ছে। রাজশাহী কলেজের ইতিহাসে এ ধরনের একটি প্ল্যাটফর্ম ছাত্রদের ভাবনার জগৎকে প্রসারিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ   এক টাকায় রোগী দেখেন তিন ডাক্তার বোন

অনুষ্ঠানে ইউনিটির সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক এবং এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব, সাবেক সভাপতি বাবর মাহমুদ, সাবেক সভাপতি ও কমিটি উপদেষ্টা আব্দুল হাকিম, সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান, আইটি এক্সপার্ট নাহিদ ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ওলিউর রহমান বাবু, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির ও কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।

এসময় ইউনিটির যুগ্ম সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন , অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, সদস্য উম্মে সিদ্দিকা সুইটি সহ সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST