৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় রোকেয়া হলের ফটক থেকে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে পুনরায় হলের ফটকে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা-‘একটা-একটা ধর্ষক ধর, ধইরা-ধইরা জবাই কর’, ‘হ্যাঙ দ্যা রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি, দিতে হবে-দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। স্লোগানমুখর প্রতিবাদ মিছিল শেষে শিক্ষার্থীরা ধর্ষণের শিকার নারী এবং শিশুদের স্মরণে ১ মিনিট মৌন মিছিল করেন।

আরও পড়ুনঃ   প্রথম ধাপেই বিশ্বকাপের ১ মিলিয়ন টিকিট বিক্রি

ঢাবি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ফারজানা আক্তার আরজু বলেন, ‘দেশে প্রতিনিয়ত কত ধর্ষণ হচ্ছে! আমরা কোনো ধর্ষকের বিচার করতে দেখি না। ধর্ষণ করে ধর্ষক উন্মুক্ত ঘুরে বেড়ায়।’

ধর্ষকদের ফাঁসি দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা শুধু পুরুষের শাস্তি চাই না, ধর্ষণে সহযোগী নারীরও ফাঁসি চাই। কেবল গ্রেপ্তারের নাটক আর দেখতে চাই না।’

‘ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং তাঁর বাস্তবায়ন করতে হবে। ধর্ষকের প্রকাশ্য শাস্তি না হলে আমরা থামব না।’ বলে উল্লেখ করেন ফারজানা আক্তার।

আরও পড়ুনঃ   রুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হিট’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: উপাচার্য

মিছিলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদিবা সায়মা খান বলেন, ‘আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই। এটিই হবে ধর্ষণের স্থায়ী শাস্তি। সরকার যদি এটি নিশ্চিত না করতে পারে, তবে তারা ব্যর্থ। এমন শাস্তি দিতে হবে যেন কেউ ধর্ষণের কথা ভাবতে ভয় পায়। যাদের ধর্ষণ করার অভিযোগের প্রমাণ মিলবে, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST