২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হিট’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: উপাচার্য

রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প, ইউজিসি এর যৌথ উদ্যোগে “রাইটিং এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল” শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক বলেন, রুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হোমায়রা। কর্মশালায় বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন বিভাগের শিক্ষক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST