৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

গণপরিষদ নির্বাচন নিয়ে কী ভাবছে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচনের পাশাপাশি একসঙ্গে গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। মঙ্গলবার (৪ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টভাবে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি।

এর আগে সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা তোলেন নতুন দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হতে আমাদের সহায়তা করবে।

আরও পড়ুনঃ   তীব্র তাপপ্রবাহে রাবি মহিলা ক্লাবের পানীয় ও বিস্কুট বিতরণ

নাহিদ আরও বলেন, সামনের যে নির্বাচন সেটা একই সঙ্গে গণপরিষদ এবং সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে। এইটার ফলেই কেবলমাত্র আমাদের পুরোনো শাসনকাঠামো, সংবিধান পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।’

নাহিদের এ মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলের লোকজন তো অনেক কথাই বলে। আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।’

আরও পড়ুনঃ   কোটা পুনর্বহালের বিরুদ্ধে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

সিইসি আরও বলেন, ‘সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন। হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তাভাবনা এখনো পর্যন্ত।’

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের সুপারিশের ওপর জাতীয় নির্বাচন নির্ভর করবে কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইনকানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST