৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

তীব্র তাপপ্রবাহে রাবি মহিলা ক্লাবের পানীয় ও বিস্কুট বিতরণ

স্টাফ রিপোর্টার : সারাদেশেই চলছে তীব্র তাপপ্রবাহ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ব্যতিক্রম নয় পরিচ্ছন্ন নগরী রাজশাহীতেও। তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাব। মানুষের ভোগান্তি লাঘবে পানি, শরবত, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে সংগঠনটি। শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে এ কার্যক্রম পরিচালনা করেন ক্লাবের সদস্যরা।
ক্লাবের সাধারণ সম্পাদক জাকিয়া জিয়াদ বলেন, আমরা গতকালকেই (শুক্রবার) এ কাজ করার পরিকল্পনা নিয়েছি। সাধারণ মানুষ যারা গরমের মধ্যে খুবই কষ্ট করছে, তাদের কষ্ট লাঘবের জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সময়ে বিভিন্ন মানব কল্যাণমূলক কাজ করে থাকি।
অর্থনৈতিক উৎস সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমরা নিজেদের থেকে নির্দিষ্ট চাঁদা নিয়ে কাজ করে থাকি। আবার এমন হয় যে কেউ হয়তো পানি দিয়ে, বিস্কুট দিয়ে বা শরবত দিয়ে সাহায্য করে। এর পাশাপাশি আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে অনুদানও সংগ্রহ করে থাকি।
সদস্য নীলিমা আফরোজ বলেন, বর্তমান সারা বিশ্বের একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে। এখানে তৃষ্ণার্ত মানুষদেরকে আমরা কিছু সাহায্য করতে পারছি। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এসময় রাবির মহিলা ক্লাবের সভাপতিসহ প্রায় ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST