২২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতে আবারো সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট বেটিং চক্র। সর্বশেষ বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিংয়ের সময় তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় গোয়া পুলিশ। সেখান থেকে হাতেনাতে ধরা পড়ে তিন জন। তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জুয়াড়ির কেউই গোয়ার স্থানীয় নন। কাজের সূত্রে তারা পানাজিতে থাকেন। তারা গুজরাট থেকে এখানে এসে কাজ করেন। জুয়াড়ি তিন জনের পরিচয়ও প্রকাশ করেছে গোয়া পুলিশ। তারা হলেন মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)।

আরও পড়ুনঃ   পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকা ষষ্ঠ

জুয়াড়িদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের দেওয়া তথ্য মতে জড়িতদের ধরার চেষ্টা করবে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আদালতে হাজির করানো হয়।

আরও পড়ুনঃ   জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

গত বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST