২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকা ষষ্ঠ

অনলাইন ডেস্ক: বিশ্বের যেসব শহর পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ, সেগুলোর মধ্যে শীর্ষদশেই অবস্থান করছে ঢাকা। প্রখ্যাত সাময়িকী ফোর্বসের গবেষণা থেকে এই চিত্র উঠে এসেছে। ফোর্বস অ্যাডভাইজরের প্রতিবেদন অনুসারে, বিশ্বের শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে ৬ নম্বরে আছে ঢাকা।
বিশ্বের মোট ৬০টি শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ ও নিরাপদ শহরের তালিকা করেছে ফোর্বস অ্যাডভাইজর। সাতটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে বিশ্বের ৬০টি শহর নিয়ে এ তালিকা তৈরি করেছে ফোর্বস। সেখানে রয়েছে অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তার মতো বিষয়গুলো।
ফোর্বস অ্যাডভাইজরের তথ্যানুসারে, ১০০ স্কোরের মধ্যে ঢাকার স্কোর ৮৯ দশমিক ৫০। ফোর্বসের প্রতিবেদনমতে, ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় প্রথমে আছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও মিয়ানমারের ইয়াঙ্গুন।
ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষদশে থাকা অন্য শহরগুলো হলো—চতুর্থ নাইজেরিয়ার রাজধানী লাগোস, পঞ্চম ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, সপ্তম কলম্বিয়ার রাজধানী বোগোটা, অষ্টম মিসরের রাজধানী কায়রো, নবম মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি এবং দশম ইকুয়েডরের রাজধানী কিটো।
এদিকে শূন্য স্কোর নিয়ে নিরাপদ শহরের তালিকায় এক নম্বরে আছে সিঙ্গাপুর। এর পরের শহরগুলো হলো যথাক্রমে—জাপানের রাজধানী টোকিও, কানাডার টরোন্টো, অস্ট্রেলিয়ার সিডনি, সুইজারল্যান্ডের জুরিখ, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, জাপানের আরেক শহর ওসাকা, অস্ট্রেলিয়ার আরেক শহর মেলবোর্ন ও নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST