১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভুক্তভোগীর কণ্ঠকে প্রাধান্য দিয়ে অনলাইনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে ইন্টারনেট ও ডিজিটাল যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির সঙ্গে বাড়ছে নারীর শিক্ষা ও কাজের পরিধি। তৈরি হচ্ছে বিভিন্ন পেশা, ব্যবসা ও আয়ের নতুন ক্ষেত্র, যা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এর একটি নেতিবাচক দিক হলো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা। ভুক্তভোগী হচ্ছেন নারী রাজনৈতিক অধিকারকর্মী, অভিনেত্রী, নারী কবি ও লেখক, নারী ক্রীড়া ব্যক্তিত্বসহ সাধারণ ও প্রান্তিক নারীরা।

শনিবার রাজধানীর শ্যামলীতে ‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাসমূহ প্রকাশ’ শীর্ষক তথ্যবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। গবেষণাভিত্তিক এডভোকেসি প্রতিষ্ঠান ভয়েস এর আয়োজন করে।

আরও পড়ুনঃ   ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হয়ে বিশ্বরেকর্ড

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ভয়েসের প্রকল্প ব্যবস্থাপক প্রমিতি প্রভা চৌধুরী। গত বছর অক্টোবর থেকে ঘটে যাওয়া নারীর প্রতি অনলাইন সহিংসতার ১৩টি ঘটনা বিশ্লেষণ করে তিনি বলেন, নারীরা অনলাইনে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হন, যার মধ্যে তাদের আদর্শ, জীবনযাত্রা বা পেশাগত কারণে লজ্জিত ও দোষীসাব্যস্ত করা এবং উদ্দেশ্যমূলকভাবে অপতথ্য প্রচার উল্লেখযোগ্য।

সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন পত্রিকার সাংবাদিক। প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের ওপর জোর দেন তারা। এ ছাড়া পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারে কর্মরত ব্যক্তিদের জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   পার্বত্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৩

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে যৌন হয়রানি মোকাবিলার অন্যতম হাতিয়ার হলো জনসচেতনতা। অনলাইন সহিংসতার বিভিন্ন ধরন, এর প্রভাব এবং সম্পৃক্ত আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে সামাজিক মাধ্যমে প্রচারাভিযান, কর্মশালা এবং সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো জরুরি। ভুক্তভোগীদের কণ্ঠস্বরকে প্রাধান্য দিয়ে অনলাইনে যৌন সহিংসতার ক্ষতিকর প্রভাব সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ভুক্তভোগীদের সমর্থন প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্যকে সহজলভ্য করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST