২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তথ্য সার্বজনীন মানবাধিকার : জেলা প্রশাসক

তথ্যবিবরণী : রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার বলেছেন, তথ্য সার্বজনীন মানবাধিকার। ১৯৪৮ সালের মানবাধিকার সনদের ১৯ ধারায় সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে তথ্য অধিকার বিষয়ে। আমাদের সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগন সকল ক্ষমতার মালিক এবং ৩৯ অনুচ্ছেদে আমাদের যে চিন্তা, বিবেক ও বাক্ স্বাধীনতার কথা বলা হয়েছে তার জন্য তথ্য অধিকার অপরিহার্য।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ এবং স্লোগান হচ্ছে, ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার।’

আরও পড়ুনঃ   জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার

সরকার অসীম কুমার বলেন, তথ্য অধিকার আইনটি সম্পর্কে ভালোভাবে না জানার কারণে অনেক সময় তথ্য প্রদানে আমাদের অনিচ্ছাকৃত বিলম্ব হয়। এ সময় তিনি তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগের জন্য কর্মকর্তাদের এ আইনটির বিভিন্ন বিধি-বিধান ভালোভাবে অবগত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান

সভার শুরুতে রাজশাহী পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে নাগরিকের তথ্য চাওয়ার প্রক্রিয়া ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন, টিআইবি’র আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মনিরুল হক, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১০

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১১

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১২

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৩

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৪

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৫

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৬

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৭

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৮

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১৯

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

২০

Design & Developed by: BD IT HOST