২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে পৃথক অভিযান চালিয়ে অন্তত ১৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে শনিবার মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলায় সাত নারীসহ ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় থানে জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়ল ৭ কোটি ৮০ লাখ

অবৈধ অনুপ্রবেশ এবং নথিপত্রবিহীন বসবাসের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ নিশ্চিত করেছে। পালঘর পুলিশের উপ-কমিশনার জয়ন্ত বাজবাল বলেছেন, শুক্রবার জেলার নালাসোপাড়ার ধনিববাগের গাংদি পাড় এলাকা থেকে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বয়স ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে; যারা বৈধ ভ্রমণ নথিবিহীন এবং যথাযথ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন।

কয়েক দিন আগে বলিউড অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে চুরির চেষ্টার সময় সাইফ আলী খানকে ছুরিকাঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলাকারী ‘বাংলাদেশি’ নাগরিক বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। এই ঘটনার পর মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে এমপিদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ

পুলিশ বলেছে, সাত নারীসহ গ্রেপ্তার বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। পরে সেখান থেকে ট্রেন যোগে মুম্বাইয়ে পৌঁছে পালঘরে বসবাস শুরু করেন তারা।

বাংলাদেশে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য তারা মোবাইল অ্যাপ ব্যবহার করতেন বলে জানিয়েছেন মুম্বাইয়ের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, ভারতীয় পাসপোর্ট আইন এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইনের আওতায় মামলা করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST