১২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে এমপিদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ

অনলাইন ডেস্ক : এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। সেই অনুযায়ী, এখন থেকে এমপিরা বেতন হিসেবে প্রতি মাসে পাবেন ৫ লাখ ১৯ হাজার পাকিস্তানি রুপি।

এতদিন পর্যন্ত প্রত্যেক এমপির মাসিক বেতন ছিল ২ লাখ ১৮ হাজার রুপি। নতুন বিল পাসের পর শতকরা হিসেবে তাদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আগেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটের ভিত্তিতে পাস হয়েছিল এই বিলটি। গতকাল মঙ্গলবার উচ্চকক্ষ সিনেটও এই বিলটিতে সবুজ সংকেত দিয়েছে। পার্লামেন্টসূত্রে জানা গেছে, সিনেটে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে।

আরও পড়ুনঃ   বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

এমপিদের পাশাপাশি প্রাদেশিক আইনসভার মন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সচিব, প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং বিশেষ সহকারীর বেতনও বাড়ছে। নতুন বিলে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে প্রত্যেক প্রাদেশিক মন্ত্রীর মাসিক বেতন হবে ৯ লাখ ৬০ হাজার রুপি (বর্তমান বেতন ১ লাখ রুপি) স্পিকারের বেতন হবে ৯ লাখ ৫০ হাজার রুপি (বর্তমান বেতন ১ লাখ ২৫ হাজার রুপি), ডেপুটি স্পিকারের বেতন হবে ৮ লাখ রুপি (বর্তমান বেতন ১ লাখ ২০ হাজার রুপি), পার্লামেন্ট সচিবদের বেতন হবে ৪ লাখ ৫১ হাজার রুপি (বর্তমান বেতন ৮৩ হাজার রুপি।

এছাড়া প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীর বেতন ১ লাখ থেকে বেড়ে হবে ৬ লাখ ৬৫ হাজার রুপি।

আরও পড়ুনঃ   সিরিয়ায় সেনাবাহিনী-বাশারপন্থিদের সংঘাত, নিহত বেড়ে ৭১

গত ২৬ জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি উত্থাপন করেন ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) এমপি রোমিনা খুরশিদ আলম। ১৯৭৪ সালে প্রণীত ‘মেম্বারর্স অব পার্লামেন্ট (স্যালারিজ অ্যান্ড অ্যালাউয়েন্স) অ্যাক্ট ১৯৭৪’ অনুসরণ করে প্রস্তুত করা এই বিলটি কোনো বিরোধিতা ছাড়াই পাস হয় অ্যাসম্বলিতে।

নিম্নকক্ষে পাসের পর বিলটি পাঠানো হয় সিনেটে। সেখানে গতকাল পাস হলো সেটি।

এর আগে গত ডিসেম্বরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভার বিধায়াকদের বেতন ৭৬ হাজার রুপি থেকে বাড়িয়ে ৪ লাখ রুপি করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST