৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিদ্যুতের দাম কমাচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক : গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ রুপি করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে এ লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে।

ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকারের জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

দক্ষিণ এশিয়া অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে পাকিস্তানে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। এই মুহূর্তে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকদের ব্যয় করতে হচ্ছে ৪১ দশমিক ৪৮ রুপি।

বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় গত কয়েক বছর ধরে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হচ্ছে পাকিস্তানকে। বিদ্যুতের দাম বৃদ্ধির এটি প্রাথমিক কারণ। আরেকটি বড় কারণ হলো বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়।

মোট ২১টি বেসরকারি উৎপাদন কেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি ছিল কেন্দ্রীয় সরকারের। গত ডিসেম্বরে চুক্তিগুলো যাচাই করার পর ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করেছে ইসলামাবাদ, বাকি ১৬টির সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলোও সংস্কার করা হচ্ছে। সংস্কার শেষ হলে বিদুৎ ক্রয় খাত থেকে প্রতি বছর ৫৫ হাজার ১০০ কোটি রুপি সাশ্রয় করা সম্ভব হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র।

আরও পড়ুনঃ   সৌদিতে রোজা কবে? আজ জানা যাবে

এছাড়া পাকিস্তানে বর্তমানে ৮টি এমন বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলোর মূল কাঁচামাল আখের ছোবড়া। এসব কেন্দ্রের ওপর আরোপিত শুল্কও যাচাই ও সংস্কার করা হচ্ছে। এই কাজটি শেষ হলে এই আট বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি বছর ৮৮৩ কোটি রুপি সাশ্রয় করা সম্ভব।

গ্রাহকের ওপর চেপে থাকা বিদ্যুতের বিলের চাপ কমানোর কাজে সাশ্রয়কৃত এই অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। সেই সিদ্ধান্তের ফলাফল হিসেবেই দেশটিতে কমছে বিদ্যুতের দাম।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে বলেন, “পাকিস্তানে এখন বহুমুখী উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সম্প্রতি সৌর বিদ্যুৎকেন্দ্র ও উইন্ডমিল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। আগে বিদ্যুৎ খাতে যে ব্যয় হতো— তার চেয়ে অল্প ব্যয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ আসছে। এসব কারণেই বিদ্যুতের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

আরও পড়ুনঃ   ধ্বংসাত্মক ডিভাইস রাখা ও মাদক সন্ত্রাসের দায়ে মাদুরোর বিচার করা হবে

প্রসঙ্গত, পাকিস্তানে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ বিদ্যুতের উৎপাদন সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২৪ সালের শেষ নাগাদ পাকিস্তানে সৌর বা সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ পৌঁছাবে ১৭ গিগা ওয়াটে, যা দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের এক তৃতীয়াংশ।

“আপাতত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ রুপি কমানো হবে। আগামী মার্চ মাসে এই ছাড়ের পরিমাণ হবে প্রতি ইউনিটে ১২ রুপি”, জিও নিউজকে বলেন ওই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST