৩১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

আরিফুল ইসলাম, রাজশাহী: মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, রাজশাহী-এর অবসরজনিত সবার প্রিয় বিদায়ী সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ স্যারকে দিনব্যাপী বিদায়ের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, বিশিষ্ট বিজ্ঞানী ও ম্যানেজিং কমিটি তাঁকে সংবর্ধনা দেন।

বিদায়ী শিক্ষক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন ১৯৮৩ সাল থেকে সুনামের সহিত শিক্ষাদান দিয়ে আসছেন এবং বর্তমানে তাঁর ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন। বিদায়বেলার এমন আয়োজনে বিদায়ী শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ তাঁর কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মহান এ শিক্ষাগুরুকে আর কোনদিন আমরা শ্রেণিকক্ষে পাঠদানে উপস্থিত পাবো না। তিনি সবসময় সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন।

আরও পড়ুনঃ   ঝলমলিয়া মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার

বিসিএসআইআর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জলিল-এর সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের উর্দ্ধতন একঝাক বিজ্ঞানী ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জলিল ও ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. সেলিম খান বিদায়ী সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজাদ- এর হাতে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST