২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুস কাণ্ডে ব্যালন কর্তৃপক্ষকে ধুয়ে দিলেন রোনালদো

অনলাইন ডেস্ক : চলতি বছরের অক্টোবরে ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর বিতর্ক এখনও চলছে। সেই সময় ভিনিসিয়ুস জুনিয়রকে ছাপিয়ে রদ্রিগো হার্নান্দেজকে ব্যালন দেওয়া নিয়ে তুমুল নাটকীয়তা হয়েছিল। যার রেশ রয়ে গেছে এখনও। নতুন করে সেই প্রসঙ্গ তুলে ব্যালন কর্তৃপক্ষ সবসময়ই ‘অবিচার’ করে আসছে বলে মন্তব্য করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

গতকাল (শুক্রবার) দুবাইয়ে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান দুই তারকা। যেখানে ভিনিসিয়ুস বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সেখানেই ওঠে ব্যালন ডি’অর ২০২৪ পুরস্কারের বিষয়টি। এ সময় রোনালদো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিই ব্যালন প্রাপ্য ছিলেন বলে মন্তব্য করেছেন। এর আগে আগেভাগেই মর্যাদাপূর্ণ পুরস্কারটি কে পাচ্ছেন সেটি ফাঁস হয়ে যাওয়ায় ব্যালন প্রদান অনুষ্ঠান বয়কট করে পুরো রিয়াল কর্তৃপক্ষ।

ভিনিসিয়ুসের পুরস্কার না পাওয়া প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমার মতে সে–ই (ভিনিসিয়ুস) গোল্ডেন বলটি (ব্যালন) বেশি প্রাপ্য ছিল। তার সঙ্গে অবিচার করা হয়েছে বলে মনে করি। আমি সবার সামনেই বিষয়টি বলছি যে, তারা রদ্রিকে পুরস্কারটি দিয়েছে, সেও পাওয়ার যোগ্য ছিল ঠিক আছে, কিন্তু তাদের এটি ভিনিসিয়ুসকেই দেওয়ার উচিৎ ছিল। কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, গোল করেছে ফাইনালে।’

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি ঘেরাও

এমনকি ব্যালনের চেয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডকে বেশি স্বচ্ছ বলেও মন্তব্য করেন এই আল–নাসর তারকা, ‘আপনারা জানেন যে, এই গালা অনুষ্ঠানে সবসময়ই একই কাজ করা হয়। সে কারণে আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডকে পছন্দ করি, তারা অন্তত সৎ।’ বলে রাখা ভালো, ইউরোপীয় ক্লাবে থাকাকালে লিওনেল মেসির সঙ্গে ব্যালন পাওয়ার দৌড়ে প্রায় প্রতিবারই লড়েছেন রোনালদো। এই পর্তুগিজ ফরোয়ার্ড দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ব্যালনও জিতেছেন। রেকর্ড সর্বোচ্চ ৮টি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

গতকাল গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার’-এর পুরস্কার জিতেছেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন। এরপর থেকে তিনি সৌদি ক্লাবটির জার্সিতে ৮৩ ম্যাচে ৭৪ গোল করেছেন। যদিও এখন পর্যন্ত আল-নাসরকে লিগ টাইটেল বা সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারেননি সিআরসেভেন। তিনি কথা বলেছেন সাবেক ক্লাব ইউনাইটেডের দৈন্যদশা নিয়েও।

আরও পড়ুনঃ   “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে রাকাব-এর বিভিন্ন কর্মসূচি

এরিক টেন হাগকে বদলে রুবেন অ্যামোরিমকে প্রধান কোচ করলেও এখনও ভাগ্যবদল হয়নি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে তাদের বর্তমান অবস্থান ১৪তম। চলতি মৌসুমে ১৮ ম্যাচে মাত্র ৬ জয় পাওয়া ইউনাইটেডকে নিয়ে রোনালদো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা সবসময়ই কোচ হতে পারে না। এটি তারচেয়েও বেশি কিছু। যদি আপনার অ্যাকুরিয়ামে অসুস্থ মাছ থাকে, তাকে সরিয়ে আপনি সমস্যা সমাধান করতে পারেন। কিন্তু আপনি আবারও তাকে অ্যাকুরিয়ামে ফিরিয়ে আনলে, আপনি আবারও অসুস্থ হবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST