৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে রাকাব-এর বিভিন্ন কর্মসূচি

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ঢাকাস্থ মানিক মিয়া এভিনিউ-এ “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন অনুষ্ঠানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন আইসিসি মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্‌দীন আহম্‌মদ এবং ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মোঃ মোখলেসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ   তানোরে দীর্ঘদির পর হঠাৎ চোখে পড়লো ঐতিহ্যবাহী মহিষের গাড়িবহর

রাজশাহী’র সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে জুলাই শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম সহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ   এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রা আটকে পুলিশের লাঠিপেটা

এছাড়াও রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); রাকাব অফিসার্স এসোসিয়েশন; রাকাব কর্মকর্তা ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে রাকাব প্রধান কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা শেষে জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST