২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০ টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন । এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ   বিসিবির পুরস্কারের অর্থ হাতে পেলেন যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা

সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে অবসর গ্রহণ করা সদস্যদের সম্মাননা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ০১ জন ইন্সপেক্টর, ০১ জন টিএসআই ও ০১ জন সিভিল স্টাফকে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিদায়ী অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বিদায়ী কর্মকর্তাদের প্রতি সম্মান প্রদর্শন এই আয়োজনকে আরও মানবিক ও স্মরণীয় করে তোলে।

আরও পড়ুনঃ   জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST