১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবির পুরস্কারের অর্থ হাতে পেলেন যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রাখে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো যুবা টাইগাররা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়।

রোমাঞ্চকর ফাইনালে সেদিন ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ায় তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল বিসিবি।

আরও পড়ুনঃ   সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই সময় জানিয়েছিলেন, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি।

গতকাল থেকে পুরস্কারের সেই অর্থ পেতে শুরু করেছেন ক্রিকেটারসহ কোচিং স্টাফের সদস্যরা। ক্রিকেটারদের নগদ চেকের মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের মহারণে আগে ব্যাট করতে নেমে যুব টাইগাররা সংগ্রহ করেছিল ১৯৮ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ৪৭ রান করেন রিজান হোসেন। এ ছাড়া শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসানের ৩৯ রানে বাংলাদেশ লড়াকু পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেবার বোলিং তোপে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়

রাজশাহী বিভাগে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

১০

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

১১

যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২

নওগাঁ-১আসনে দুই প্রার্থীর ভোট প্রদান

১৩

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

১৪

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

১৫

উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

১৬

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

১৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

১৮

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

১৯

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST