১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজপথের কথা না শুনলে কমিশনারের কানে গরম পানি ঢালা হবে: সাবেক ভিপি মুন্না

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না দ্রুত হোল্ডিং ট্যাক্স ও ওয়াসার পানির দাম কমানোর দাবি জানিয়েছেন। আজ বুধবার বিকেলে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশ থেকে তিনি বলেছেন, ‘রাজপথের এই কথা যদি রাজশাহী বিভাগীয় কমিশনারের কানে না যায়, তাহলে তাঁর কানে গরম পানি ঢালা হবে।’

‘সাধারণ অধিকারের জন্য সংগ্রাম, রাজশাহী’ নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক ভিপি রাগিব আহসান মুন্না বলেন, ‘রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে মানুষকে বিপদে ফেলা হয়েছে। আমরা হোল্ডিং ট্যাক্সের মাত্রা কমানোর দাবি তুলেছি।’

আরও পড়ুনঃ   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল

তিনি বলেন, ‘হোল্ডিং ট্যাক্স যদি যদি না কমে, আমরা সিটি করপোরেশন ঘেরাও করব। সিটি কর্পোরেশনে এখন মেয়র নেই। বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করছেন। আমাদের রাজপথের কথা যদি কানে না যায়, কমিশনার সাহেবের কানে গরম পানি ঢেলে এই কথা শোনানো হবে।’

মুন্না বলেন, ‘অন্যায়ভাবে ওয়াসার পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াসার পানির দাম বাড়ালে নিদারুণ কষ্ট হয়। ওয়াসার পানির এত দাম আর কোথাও নেই। দাম পরিশোধে আমরা হিমশিম খাচ্ছি। যতক্ষণ না পানির দাম কমছে, ততক্ষণ লড়াই চলবে। শুধু রাজপথ দখল করা হবে না; ওয়াসা অফিস ঘেরাও করে আমরা দাবি আদায় করে বিরত হব।’

আরও পড়ুনঃ   আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের জন্যই বড় দুঃসংবাদ

সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা আইনজীবী আবু রায়হান মাসুদ। সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান। এর আগে নগরের আলুপট্টি মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১০

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১২

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৪

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৫

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৬

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৭

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৮

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৯

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST