৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের জন্যই বড় দুঃসংবাদ

অনলাইন ডেস্ক : অক্টোবরের আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচডেটা যেন আর্জেন্টিনা আর ব্রাজিল দুই দলের জন্যই এলো অভিশাপ হয়ে। লিভারপুলের হয়ে মাঠে নেমেছিলেন দুই দলের দুই তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং অ্যালিসন বেকার। আর দুজনেই মাঠ ছেড়েছেন ইনজুরি নিয়ে। রাতের অন্য এক ম্যাচে লা লিগায় ইনজুরিতে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাকে নিয়েও আছে শঙ্কা।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন ম্যাক অ্যালিস্টার এবং অ্যালিসন বেকার। প্রথম ইনজুরিতে পড়েছেন ম্যাক অ্যালিস্টার। অলরেডদের নাম্বার টেন প্রথমার্ধের শেষেই মাঠ ছেড়ে উঠে যান। পরে নিজেই ইন্সটাগ্রামে জানিয়েছিলেন, খেলার মাঝে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি। পরবর্তীতে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় হাঙ্গেরির তারকা দোমিনিক সবোস্লাই।

আর ম্যাচের শেষদিকে এসে ইনজুরিতে পড়েছিলেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ৭৯ মিনিটে ফিজিওর সাহায্য নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষককে। পরবর্তীতে অবশ্য জানানো হয়, হ্যামস্ট্রিংয়ের চোটেই পড়তে হয়েছে তাকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচে থাকা হচ্ছে না সেটাও একপ্রকার নিশ্চিত।

আরও পড়ুনঃ   বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ম্যাচের পর প্রেস কনফারেন্সে লিভারপুলের কোচ আর্নে স্লট নিজেই জানালেন বেশ লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে অ্যালিসন বেকারকে, ‘আমরা জানি যখন একজন খেলোয়াড় এভাবে মাঠ ছেড়ে যায় তখন এর অর্থ কী হতে পারে। এর সাধারণ অর্থ সে ব্রাজিল স্কোয়াডে থাকছে না আর আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেও তাকে আমি আশা করছি না।’

গোলরক্ষক অ্যালিসনের জন্য এসময় কয়েক সপ্তাহ অপেক্ষা করার কথাও জানান আর্নে স্লট। ম্যাক অ্যালিস্টারের প্রসঙ্গে অলরেড কোচের মন্তব্য, ‘এই মুহূর্তে তার ইনজুরি কতটা গুরুতর তা বিবেচনা করা আমার জন্য কঠিন।’ তবে আর্জেন্টাইন মিডফিল্ডার গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন তা নিশ্চিত করেছেন এই ডাচ কোচ।

আরও পড়ুনঃ   সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

এছাড়া একইদিনে ব্রাজিলের দুশ্চিন্তা আরো বাড়িয়েছেন রিয়াল মাদ্রিদে থাকা দলটির তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ৭৯তম মিনিটে কাঁধে চোট পেয়ে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠ ছেড়েছিলেন। তবে তার চোট কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচ শেষে আনচেলত্তি জানিয়েছেন, তার কাঁধে বেশ ব্যথা আছে। পরীক্ষা করানোর পর বোঝা যাবে এই ব্রাজিলিয়ানের চোটের অবস্থা।

আন্তর্জাতিক সূচি অনুযায়ী, অক্টোবরের ১১ তারিখ আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ১৬ তারিখ তাদের ম্যাচ বলিভিয়ার মাঠে। অন্যদিকে, ব্রাজিল ১১ তারিখ খেলবে চিলির মাঠে। আর ১৬ তারিখ ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পেরু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST