২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহা. আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫/২৬ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ মে-২৫) বিকেল সাড়ে ৪ টায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় এ্যান্ড কৃষি ও কারিগরি কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখা এর আয়োজন করেন।
ফেডারেশনের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

আরও পড়ুনঃ   সেলফির আবদার, অতঃপর, কী ঘটেছিল আসলে?

এসময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডানেশনের রাজশাহী জেলা সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ জামিলুর রহমান, জামায়াতের ইউনিট সদস্য ও বাঘা উপজেলা সাবেক চেয়ারম্যান মাওঃ মোঃ জিন্নাত আলী, ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ্ আল-মামুন নূহু, বাঘা ফাজিল মাদ্রাসার অব:সর প্রাপ্ত অধ্যাপক ও নায়েবে আমির মাও: আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, ফেডারেশনের বাঘা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলী, আবহ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পরিচালক বিশিষ্ট সুরকার ও সংগীত শিল্পী শোয়েব আলী, অধ্যক্ষ আব্দুল হামিদ,শফিকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, মিস কাত শরীফের-২৯৮৭ নম্বর হাদিসে রাসুলে করিম (সাঃ) বলেছেন, তোমরা শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পুর্বই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা ইসলামী শ্রমনীতি অনিবার্য। তারা আরও বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করা, শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। ফলে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

আরও পড়ুনঃ   ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে: সমন্বয়ক সারজিস

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের বাঘা উপজেলা শাখা সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST