১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কারও প্রথম পছন্দ ছিলেন না ভিনি, কে কাকে ভোট দিলেন

অনলাইন ডেস্ক : মাস দুয়েক আগে হাড্ডাহাড্ডি দ্বৈরথে ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। ব্রাজিল তারকার হাতে পুরস্কার না ওঠায় বেশ একটা শোরগোলই পড়ে গিয়েছিল ফুটবল দুনিয়াতে। গোটা রিয়াল মাদ্রিদ ক্লাব ব্যালন ডি’অরের অনুষ্ঠান বয়কট করেছিলেন। এবার অবশ্য তেমন কিছু ঘটল না। ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই উঠল ফিফা দ্য বেস্টের পুরস্কার।

গতকাল (সোমবার) দিবাগত রাতে কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার অনুমিতভাবেই গিয়েছে আইতানা বোনমাতির হাতে।

আরও পড়ুনঃ   সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৬৭

এদিন সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি। তবে এক বছর বিরতির পর আবার পুরস্কারটি উঠেছে তাঁর হাতে। এর আগে ২০২৩ সালের পর এ বছরও জিতেছেন ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার।

বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া কার্লো আনচেলত্তি। নারীদের সেরা কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রের নারী দলের ইংলিশ কোচ এমা হেইস।

বাংলাদেশের কার ভোট কে পেলেন
বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়ে থাকেন ফিফার সদস্যভুক্ত দেশের জাতীয় দলের অধিনায়ক, কোচ ও মিডিয়া প্রতিনিধিরা। কে কাকে কে ভোট দিয়েছেন, সে তালিকা প্রকাশ্যে আসার পর দেখা গেছে- বাংলাদেশের কেউ প্রথম পছন্দ হিসেবে ভিনিসিয়ুসকে ভোট দেননি।

আরও পড়ুনঃ   দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে যে প্রত্যাশা বাংলাদেশ কোচের

বাংলাদেশের অধিনায়ক সোহেল রানার সেরা তিনে সবার আগে ছিলেন লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে ভিনিসিয়ুস এবং শেষে জুড বেলিংহ্যাম। কোচ হাভিয়ের ক্যাবরেরার প্রথম ভোট ছিল রদ্রির বাক্সে। তারপর ছিলেন যথাক্রমে ভিনিসিয়ুস ও দানি কারভাহাল।

মিডিয়া প্রতিনিধি হিসেবে রায়হান আল মুগনির সেরা তিনেই ছিলেন না ভিনিসিয়ুস। তিনি প্রথম ভোট দিয়েছেন রদ্রিকে, তারপর বেলিংহ্যাম ও কারভাহালকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST