১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে যে প্রত্যাশা বাংলাদেশ কোচের

অনলাইন ডেস্ক : নাজমুল হাসান পাপনের পর বিসিবির নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের দিনই চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। এরপর গেল সোমবার প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় হাথুরুকে। এই লঙ্কানের বিদায়ের পর প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ফিল সিমন্স।

আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে সিমন্স বলেন, ‘এটা অবশ্যই ভালো সুযোগ। হোমে বাংলাদেশ খুব শক্তিশালী। তাই সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল।’

আরও পড়ুনঃ   বাংলাদেশে মানবিক সংকট চলছে: জাতিসংঘ

দল উজ্জীবিত আছে জানিয়ে সিমন্স বলেন, ‘দল মোটিভেটেড। এখানে আমি আসার আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে। তারা এই সিরিজে ভালো করতে খুবই ক্ষুধার্ত। ভারতে ভালো না হলেও পাকিস্তান সিরিজের সাফল্য তারা এখানেও পেতে চায়। আমি তাদের খুবই উজ্জীবিত দেখেছি।’

ঢাকা টেস্টেই সিমন্সের এখন মনোযোগ, ‘লক্ষ্য হওয়া উচিৎ শুধু ম্যাচ জেতা, আমি এভাবেই কাজ করি। আমাদের প্রথম টেস্ট জিততে হবে এরপর দ্বিতীয় টেস্ট নিয়ে ভাবতে হবে। সেজন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। আমার ফিলোসোফি হলো কঠোর পরিশ্রম করো, ফলাফল আসবে। সবসময় পক্ষে না এলেও ফলাফল আসবে। গত কিছু দিন দেখেছি, বাংলাদেশের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে খেলা, স্কিল ও ফিটনেস নিয়ে। আমি খুশি।’

আরও পড়ুনঃ   বাঘায় গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্নহত্যা

বাংলাদেশকে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই কোচ বলেন, ‘আমার জন্য ব্যাপারটা ভালো যে প্রস্তুতির শুরুটা হলো টেস্ট ম্যাচের জন্য। আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট। গত ২ দিন দারুণ কেটেছে। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দলটিকে তৈরি করতে চাই। আফগানিস্তানে আমি কাজ করেছি, সেখানেও ভাষাগত সমস্যা ছিল। সেখানে তরুণ ক্রিকেটার গড়ে তোলা নিয়ে কাজ করেছি। সেসব অভিজ্ঞতা আমাকে এই এসাইনমেন্টেও কাজে লাগাতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১০

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৬

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৮

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৯

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

২০

Design & Developed by: BD IT HOST