১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঢালাও মামলায় বিব্রত সরকার: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলা হতো। সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত। আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী, রাজনৈতিক প্রতিপক্ষ

আজ মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেক ধরনের আইনি সংস্কার, পদক্ষেপের কথা ভাবছি। পরবর্তীতে উচ্চ আদালতে বিচারক নিয়োগটি আমরা একটি আইনের মাধ্যমে করতে চাচ্ছি। আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন ধরে আছে। ২০০৮ সালে এ রকম একটি আইন হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেটিকে আর আইনে রূপান্তরিত করেনি। আমরা ওই আইনটি আরও বেশি যুগোপযোগী করার জন্য, তাঁদের (কমিশনের) সহায়তা চেয়েছি। যাতে পরবর্তী যে নিয়োগ হবে, তা আমরা আইনের ভিত্তিতে করতে পারি।’

আরও পড়ুনঃ   রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, ‘তাঁরা যেভাবে কাজ করছেন, তাতে আমি খুবই আশাবাদী হয়েছি। আমার কাছে মনে হচ্ছে, তারা যেমন বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন তা যদি সত্যিই করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচারাঙ্গনে সমস্যা যা আছে তা আর থাকত না কখনো। এখানে আইনের শাসন, মানবাধিকার ও মানুষের আইনি অধিকার অনেক বেশি শক্ত হতো।’

আরও পড়ুনঃ   শীতে কাঁপছে ফরিদপুর, দেখা মিলছে না সূর্যের

বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি ফরিদ আহমেদ শিবলী বলেন, ‘আমরা আশা করি কিছুদিনের মধ্যেই সুপারিশ আকারে আমাদের মতামত আইন মন্ত্রণালয়ে জানাব। আশা করি সরকার সুপারিশ অনুযায়ী বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণ করবে।’-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST