১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

অনলাইন ডেস্ক : দেশব্যাপী সারাদিন চলা অগ্নিকাণ্ড আতঙ্কের রাতে পর্যটন শহরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার পৌর শহরের কলাতলী ডলফিন মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের ভাড়া ভবনে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে রাত ৯টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে তারা।

আরও পড়ুনঃ   সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে, বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিপুল মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তাদের জটলায় দমকলকর্মীদের কাজ করতে বেগ পেতে হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে সনাক্ত হয়েছে।এসময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুনঃ   তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন

উল্লেখ্য, সারাদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেডসহ দেশের গুরুত্বপূর্ণ আরো নানা স্থানে অগ্নিকাণ্ড নিয়ে আতংক বিরাজ করেছে। এরই মাঝে সিবিআইইউতে অগুন লাগার ঘটনা সবাইকে ভাবাচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১০

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১২

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৪

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৫

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৬

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৭

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৮

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৯

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

২০

Design & Developed by: BD IT HOST