১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্রাজিলে ফাইনাল খেলার মাঝেই বোমা হামলা

অনলাইন ডেস্ক : ব্রাজিল ফুটবলের ঘরোয়া কাপ আসর কোপা দো ব্রাজিলের খেলার মাঝেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যাতলেটিকো মিনেইরো এবং ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ফাইনালের দ্বিতীয় লেগে ঘটে এই ঘটনা। বেলো হরিজেন্তের এমআরভি স্টেডিয়ামে এই হামলায় এক ফটো সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

খেলা শুরুর আগে থেকেই দুই দলের সমর্থকদের মাঝে সংঘাতের কথা চাউর হয়েছিল। অ্যাতলেটিকো মিনোইরোর প্রথম লেগের ম্যাচে হেরেছিল ৩-১ ব্যবধানে। এরপরেই দ্বিতীয় লেগের খেলাকে কেন্দ্র করে ফ্ল্যামেঙ্গো ভক্তদের ওপর ম্যাচের আগে থেকেই চড়াও হয়েছিল মিনেইরো ভক্তরা।

আরও পড়ুনঃ   ডিসেম্বরের শুরুতে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া

কিন্তু মাঠের খেলায় মিনেইরো এবারেও সুবিধা করতে পারেনি। ৮২ মিনিটে গনজালো সিলভার গোল করে ফ্ল্যামেঙ্গোকে এগিয়ে দেন ৪-১ গোলের অ্যাগ্রিগেটে। এরপরেই মাঠে বিভিন্ন বস্তু এবং বোমা হামলা করতে শুরু করে অ্যাতলেটিকো মিনেইরো সমর্থকরা। সেই সময়েই ৬৭ বছর বয়েসী ফটো সাংবাদিক হোসে মারিয়া (৬৭) আহত হন।

তাৎক্ষণিকভাবে সেই সাংবাদিককে হাসপাতালে নেয়া হয়। তার পায়ের তিনটি আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। সেইসঙ্গে পায়ের পাতায় বেশ অনেকটা অংশ কেটে যায়। তবে আহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই সাংবাদিকের জ্ঞান ফেরেনি।

আরও পড়ুনঃ   রমজান শুরু কবে, কোন অঞ্চলে কখন দেখা যাবে চাঁদ

ব্রাজিলের গণমাধ্যম ও’ টেম্পো এক প্রতিবেদনে জানায়, বিভিন্ন গণমাধ্যম আগেই এই স্টেডিয়ামে অ্যাতলেটিকো মিনেইরো ভক্তদের আগ্রাসী আচরণ নিয়ে সতর্কতার কথা জানিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

মাঠের খেলায় অবশ্য এর বড় প্রভাব পড়েনি। ফ্ল্যামেঙ্গো জিতেছে তাদের ৫ম কোপা দো ব্রাজিলের শিরোপা। এই ম্যাচের মধ্যে দিয়ে মাত্র ১ মাসের কোচিং ক্যারিয়ারে প্রথম শিরোপা পেয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইজ। আবার ম্যাচ শেষেই ফ্ল্যামেঙ্গো ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল বারবোসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST