৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন।

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের জন্য তফসিল-সংক্রান্ত একটি ভাষণ রেকর্ড করবেন। ভাষণের বিষয়বস্তু এবং রেকর্ডিংয়ের সুনির্দিষ্ট সময় সিইসি নির্ধারণ করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রেকর্ডিংয়ের তারিখ নিশ্চিত হলেও ভাষণের বিষয়বস্তু বা সময় সম্পর্কে এখনো সচিবালয় অবহিত নয়। সিইসি বিষয়টি চূড়ান্ত করলেই তা গণমাধ্যমকে জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের সময়সূচিও এখনো নির্ধারণ হয়নি, তবে আগামীকাল তা জানানো হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে : আইন উপদেষ্টা

তফসিল ঘোষণার পর দেশে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার যোগ্য, তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও ইসি সচিব বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যদিকে পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ যারা নির্বাচনি দায়িত্বে পরে মাঠে ডেপ্লয়মেন্ট পাবেন, তাদের নিবন্ধন সময়সীমা পরবর্তীতে নির্ধারিত হবে। তিনি জানান, এসব ব্যতিক্রম ছাড়া তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যেই সাধারণ যোগ্য ভোটারদের নিবন্ধন শেষ করতে হবে।

সিইসির ভাষণ রেকর্ডিংয়ের জন্য আজই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং ভাষণটি বিটিভি ও বেতারে একযোগে প্রচার করা হবে। রেকর্ডিংয়ের সময় চূড়ান্ত হওয়ার পর বিটিভির একটি রেকর্ডিং টিমকে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর প্রস্তুতিও রাখতে বলা হয়েছে। রেকর্ডকৃত ভাষণ নির্ধারিত তারিখ ও সময়ে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে।

আরও পড়ুনঃ   আনুষ্ঠানিক চুক্তি বাতিল হাথুরুসিংহের, নতুন কোচের অনুমোদন

এদিকে গতকাল নির্বাচন কমিশনের দশম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এবং সিইসির বক্তব্য রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারে চিঠি পাঠানো হবে। তফসিল-পূর্ব বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST