৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘ক্লাবের স্বার্থে’ কুবারসির মুখে ১০ সেলাই

অনলাইন ডেস্ক : লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সময় যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। চলতি মৌসুমের চতুর্থ ইউসিএল ম্যাচে গতকাল তারা বড় জয় পেয়েছে। তবে দলের স্বার্থে নিজের রক্ত ঝরিয়েছেন কাতালুনিয়ার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। প্রতিপক্ষ ফুটবলারের বুটের আঘাতে ক্ষত হয়েছে তার মুখে, যার জন্য লেগেছে ১০ সেলাই!

সার্বিয়ার বেলগ্রেডে বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনা টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করে জিতল। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোলের কীর্তি গড়ল কাতালান দলটি। ম্যাচের ৬৭তম মিনিটেই তাদের জন্য অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে। রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয় কুবারসিকে।

নিজেদের অর্ধে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে হেড দিয়ে বল ক্লিয়ারের চেষ্টা করেন ১৭ বছর বয়সী এই ডিফেন্ডার। হেড দিতে সফল হলেও, এ সময় রেডস্টারের স্প্যাজিকসের শূন্যে তোলা বুট তার মুখে আঘাত করে। সঙ্গে সঙ্গে সহকারী রেফারি ফাউলের সংকেত দেন। পরে বেশ কয়েকটি ক্ষত চিহ্ন ও রক্তাক্ত মুখে কুবারসিকে তুলে নেন বার্সা কোচ ফ্লিক। তার বদলে নামানো হয় ডিফেন্ডার সার্জি ডমিঙ্গোজকে। পরবর্তীতে ফ্লিক তরুণ এই স্প্যানিশ শিষ্যের মুখে ১০ সেলাইয়ের কথা জানান।

আরও পড়ুনঃ   পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আমাদের করতেই হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘তার সেলাই লেগেছে, কিন্তু সে ভালো বোধ করছে এখন। তবে দাগ রয়েছে এখনও, সে তরুণ এবং আশা করি দ্রুত সেরে উঠবে।’ পরে বার্সেলোনার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া কুবারসির একটি ছবির ক্যাপশনে লেখা হয়– ‘আমি ঠিক আছি।’ আরেকটি টুইটে ‘সবকিছুই ক্লাবের জন্য’ বলে উল্লেখ করে বার্সা।

চলতি মৌসুমে সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন হয়ে উঠেছেন কুবারসি। সেন্টার-ব্যাক পজিশনে হয়ে উঠছেন বার্সার বড় ভরসা। গত মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে ক্লাবটির সিনিয়র দলে মাত্র ১৬ বছর বয়সে এই স্প্যানিয়ার্ডের অভিষেক হয়। যদিও সুযোগটা পেয়েছিলেন কয়েক ফুটবলারের ইনজুরির সুবাদে। আর চলতি মৌসুমে নিজের সামর্থ্যের কারণেই কাতালান জার্সিতে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। রক্ষণভাগে ইনিগো মার্টিনেজের সঙ্গেও কুবারসির বোঝাপড়া দারুণ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

ফ্লিক বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটি খেলছে হাই-লাইন ডিফেন্স নীতিতে। যাতে ক্লাবটি সবচেয়ে বেশি প্রতিপক্ষকে অফসাইড ফাঁদে ফেলতে সক্ষম হয়। যার অন্যতম কৃতিত্ব রয়েছে কুবারসিসহ অন্য ডিফেন্ডারদের। চলতি মৌসুমের ১৬ ম্যাচে এখন পর্যন্ত প্রতিপক্ষ দলগুলো বার্সার বিপক্ষে অফসাইড ফাঁদে পড়েছে ১০৮ বার। এদিকে, বার্সার পরবর্তী ম্যাচে কুবারসি থাকবেন কি না সেই অনিশ্চয়তা রয়েছে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সোমবার রিয়াল সোসিয়াদের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST