২২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সব ছেড়ে চলচ্চিত্রে আসতে কতটা সংগ্রাম করেন শ্রদ্ধা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী টু’ মুক্তি পেয়েছে। তার অভিনয়ে মুগ্ধ দর্শক থেকে ইন্ডাস্ট্রির ভেতরের সবাই। যে সাফল্যের উদযাপনে ব্যস্ত অভিনেত্রী। নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন তিনি। যেখানে শ্রদ্ধাকে তার বাবার জীবনের সংগ্রাম, চলচ্চিত্র নির্বাচনসহ বহু বিষয়ে কথা বলতে দেখা গেছে।

অভিনেত্রীর বাবা শক্তি কাপুর সম্পর্কে শ্রদ্ধা বলেন, ‘চলচ্চিত্র পরিবারে তার জন্ম নয়। বরং দিল্লিতে বড় হয়ে ওঠা। আমার ঠাকুরদার একটি কাপড়ের দোকান ছিল। একটা সময় বাবাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করার। কিন্তু, বাবা তার স্বপ্নের পিছনে ছুটতে থাকেন।’

আরও পড়ুনঃ   'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

শ্রদ্ধার কথায়, ‘অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন পরিস্থিতি কেমন চলছে। আমি যখনই কোনও সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ভাবি, বাবার কাছে যাই এবং জিজ্ঞেস করি কী করব। এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা।’

অভিনেত্রী তার ফুফু পদ্মিনী কোলহাপুরের থেকেও নানা বিষয়ে পরামর্শ নেন বলে জানিয়েছেন। অভিনেত্রী স্ত্রী টু-এর সাম্প্রতিক সাফল্য সম্পর্কে বলেছেন, ‘আমার ছোটবেলায় দেখা স্বপ্নের অংশ হতে পেরে দারুণ লাগছে।’

এনডিটিভি ওয়ার্ল্ড সামিট-এ শ্রদ্ধা কাপুর দর্শকদেরও নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। দর্শকদের মধ্যে থেকে এক মেয়ে শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞেস করেন, ‘আপনার আধার কার্ডেও কি একই ছবি আছে?’ শ্রদ্ধা মজার ছলে জবাব দিয়ে বলেন, ‘না না, আমি আধার কার্ডের ছবি দেখাতে পারব না।’

আরও পড়ুনঃ   অহনার সেই প্রাক্তন কে? জানালেন শামীম

প্রসঙ্গত, শ্রাদ্ধা কাপুর ‘তিন পত্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম হিট ছবি ‘আশিকি টু’। পরবর্তীতে, অভিনেত্রীর ক্যারিয়ারে অনেক উত্থান-পতন এসেছিল। তবে খুব কম সময়ের মধ্যেই একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১২

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৪

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৫

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৬

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৭

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৮

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৯

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST