৩১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে ভৌতিক ঘরানার সিনেমায় যে বড়সড় এক অপূর্ণতা ছিল, এবার নাকি তা ঘুচতে চলেছে। নেপথ্যে নির্মাতা রায়হান রাফীর নতুন এবং বড় আয়োজনের সিনেমা ‘আন্ধার’। সিনেমাটি নিয়ে বিনোদনপাড়ায় আগেই শোরগোল পড়েছিল, এবার তাতে যেন নতুন ঘি ঢাললেন নির্মাতা নিজেই! হুট করেই শুটিংয়ের মনিটর স্ক্রিনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেটদুনিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করেছেন তিনি।

এর আগে অবশ্য মজার ছলে এক পোস্টে রাফী লিখেছিলেন, ‘আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি।’ সেই কথার পরপরই পর্দায় এলেন অভিনেত্রী নাজিফা তুষি।

আরও পড়ুনঃ   তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

কসমিক থ্রিলার কিংবা ভৌতিক আবহের মধ্যেও মনিটর স্ক্রিনে তুষির এমন রূপ দেখে অনুরাগী ও ঢালিউড প্রেমীদের কৌতুহল এখন তুঙ্গে। ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, ‘আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।’

তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, ‘কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধার-এ কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। আন্ধার-এ দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি।’ নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যুক্ত করেছে।

আরও পড়ুনঃ   সমকামী উৎসবের ভেন্যুতে মিসর-ইরানের বিশ্বকাপ ম্যাচ, তুমুল প্রতিক্রিয়া

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও শো ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে ছবিটির মূল গল্প বুনেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরবর্তীতে সেই গল্পের বুননে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।

এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনের মতো গুণী অভিনয়শিল্পীরা। তাছাড়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই তরুণ মুখ—ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST