২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ভিডিও : রিল বানাতে গিয়ে ৪ তলা থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক : ভারতে রিল বানাতে গিয়ে বন্ধুদের সামনেই চারতলা থেকে নিচে পড়ে গেলেন এক যুবক। এই ঘটনায় তার মৃত্যু হয়েছে। চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি ঘটনাস্থলে উপস্থিত বন্ধুরা। তারা সকলে মিলেই রিল বানাচ্ছিলেন।

উত্তরপ্রদেশের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজেই ধরা পড়েছে সেই দৃশ্য। রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুড়ে।

সংবাদমাধ্যম বলছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার সরফা বাজার এলাকার। সেখানে একটি বহুতল ভবনের চার তলার বারান্দায় দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন ২০ বছর বয়সী ওই যুবক। তার সঙ্গে আরও চার বন্ধু ছিলেন।

আরও পড়ুনঃ   তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত

ওই বারান্দাটির মাঝে দু’টি বড় ফাঁকা স্থান ছিল। রেলিং দিয়ে যার মুখ বন্ধ রাখা হয়েছিল। মূলত অসাবধানতায় কেউ যাতে নিচে পড়ে না যান, তা নিশ্চিত করতেই রেলিং বসানো ছিল জায়গাটিতে। আর সেই রেলিংয়ের কাছেই বসে ছিলেন ওই যুবকের বন্ধুরা। একজন ছিলেন রেলিংয়ের ওপরে।

ভিডিওতে দেখা গেছে, কিছুটা দূর থেকে নাচের ভঙ্গিতে ধীর গতিতে হেঁটে আসছিলেন ওই যুবক। তার বন্ধুরা সেই নাচের রিল বানাচ্ছিলেন। একপর্যায়ে কাছাকাছি এসে রেলিংটি তুলে দেন ওই যুবক।

আর এর পরমুহূর্তেই পা পিছলে তিনি নিচে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন তার বন্ধুরা। যিনি সামনে ছিলেন, তিনি যুবককে বাঁচাতে হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তাকে ধরতে পারেননি।

আরও পড়ুনঃ   আপত্তিকর ম্যাসেজ পাঠানোয় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

এদিকে ওই যুবক পড়ে যাওয়ার পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আঘাত এতই গুরুতর ছিল যে, হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিচে পড়ে গিয়ে ওই যুবক তার মাথা এবং ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST